সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

অক্টোবরের মাঝামাঝি আরেকটু বৃষ্টি ঝরিয়ে বিদায় নেবে মৌসুমি বায়ু

বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীতে বৃষ্টি হচ্ছে। ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, শরতের শেষাংশে আরও কয়েকদিন বৃষ্টি ঝরিয়ে মৌসুমি বায়ু হেমন্ত আসার আগেই বিদায় নেবে।

১২ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, মধ্য অক্টোবর থেকেই বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে এবং দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু দেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ‘সাধারণত বর্ষাকালে বাতাস দক্ষিণ থেকে উত্তরে প্রবাহিত হয়। তাতে সাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়বাষ্প এসে মেঘের সৃষ্টি করে, যা এ অঞ্চলে বৃষ্টি ঝরায়। আমাদের পূর্বাভাস অনুযায়ী, আরও কয়েকদিন বৃষ্টির প্রবণতা থাকবে। তারপর অক্টোবরেই মৌসুমি বায়ু বিদায় নেবে।’

বাতাসের এই গতিপথ অক্টোবরের মাঝামাঝি সময়ে বদলাতে পারে জানিয়ে তিনি বলেন, ‘তখন বাতাস উত্তরে শুষ্ক অঞ্চল থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হবে, তাতে আর্দ্রতা কমবে, ফলে বৃষ্টিপাতও কমে যাবে।’

তবে বিশেষ পরিস্থিতিতে শীতকালেও যে বৃষ্টি হতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃষ্টিপাতের এই প্রবণতা ১২ অক্টোবর পর্যন্ত চলতে পারে। ১৩ অক্টোবর আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

অক্টোবরের মাঝামাঝি আরেকটু বৃষ্টি ঝরিয়ে বিদায় নেবে মৌসুমি বায়ু

আপডেট সময় ০১:৪১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫