সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

অক্টোবরে একটি নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে

অক্টোবরে দেশে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টির আভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, এর মধ্যে একটি রূপ নিতে পারে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে।

গতকাল শনিবার আবহাওয়ার দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এ কথা বলা হয়। সেপ্টেম্বর মাসেও বঙ্গোপসাগরে তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল, যার মধ্যে একটি নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া অধিদপ্তর বলছে, অক্টোবরে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

তবে দুই থেকে চার দিন মাঝারী থেকে বজ্রসহবৃষ্টি এবং তিন থেকে পাঁচ দিন হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে।

এ মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে বলেও আভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, এরপর দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে; তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, অক্টোবর মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক প্রবাহ থাকতে পারে; তবে ভারি বৃষ্টিপাতে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্ব পার্বত্য অববাহিকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গেল সেপ্টেম্বরে সারাদেশে স্বাভাবিক অপেক্ষা কম (-২০.৮%) বৃষ্টিপাত হয়েছে।

সেপ্টেম্বরে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে স্বাভাবিক অপেক্ষা কম এবং সিলেট বিভাগে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাত হয়েছে।

গত ১৮ সেপ্টেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একদিনে সর্বোচ্চ ২০২ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ করা হয়েছিল।

এ মাসে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস নথিবদ্ধ করা হয় ১ সেপ্টেম্বর, সিলেটে। সর্বনিম্ন ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও নথিবদ্ধ করা হয় সিলেটেই; ২৮ সেপ্টেম্বর।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

অক্টোবরে একটি নিম্নচাপ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে

আপডেট সময় ০৬:৩৭:০৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫