সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

আগামী বছরের জুলাই থেকে ব্যক্তি শ্রেণির আয়করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) রাজস্ব বোর্ডের মিলনায়তনে শুল্কের আধুনিকায়নে চার বছরের কৌশলগত পরিকল্পনা ও বাণিজ্য সহজীকরণে আমদানি-রফতানি হাবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইন রিটার্ন জমা দেয়ার সমস্যাগুলো যাচাই-বাছাই করে সেগুলোর সমাধান করা হবে। আগামী বছর থেকে ব্যক্তি শ্রেণির আয়কর জমা অনলাইনে দাখিল করতে হবে। একই সঙ্গে করপোরেট ট্যাক্স অনলাইনে দেয়া যাবে। তবে এর আগে অনলাইনে কর দেয়ার সকল সমস্যা সমাধান করা হবে।

আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বলেন, অর্থনীতিতে ইতিবাচক ধারা এসেছে। গত ৬ মাসে রফতানি ১৩ শতাংশ বেড়েছে। জানুয়ারিতে ৭ শতাংশ কনটেইনার হ্যান্ডেলিং বেড়েছে। সামনে এগিয়ে যেতে নেতিবাচক বিষয় সরিয়ে ফেলতে হবে।

এসময় এনবিআর কাস্টমসকে আধুনিকীকরণের অংশ হিসেবে আমদানি-রফতানি হাব চালু করে। যার মাধ্যমে কাস্টমসের ওয়েবসাইটে আমদানি ও রফতানির কাগজপত্র ও কমপ্লায়েন্সসহ ডিউটি কত তা জানা যাবে। যা কাস্টমসের ওয়েবসাইটে আমদানি-রফতানির তথ্য তুলে ধরবে।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

বাধ্যতামূলক হচ্ছে অনলাইনে রিটার্ন দাখিল

আপডেট সময় ০১:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫