সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলা এবং এর তেলের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার তেল উত্তোলন ও বিক্রয় ব্যবস্থাপনা অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও।

আজ ৮ জানুয়ারি বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।

ব্রিফিংয়ে মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল খাত যাতে বিশৃঙ্খলার মধ্যে না পড়ে, সে বিষয়টি নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেনেজুয়েলার তেল খাতকে অস্থিতিশীল হতে দেওয়া যাবে না। সে কারণেই তেল উত্তোলন, বিপণনসহ সার্বিক ব্যবস্থাপনা এখন থেকে অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের হাতে থাকবে।

তিনি আরও জানান, ভেনেজুয়েলার তেল খাতকে নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এটি দেশটির তেল খাত সংস্কারের প্রথম ধাপ। এই পর্যায়ে শুধুমাত্র যুক্তরাষ্ট্র সরকার এবং সরকারের অনুমোদিত সংস্থা বা কোম্পানিগুলোই ভেনেজুয়েলার তেল খাতে কাজ করতে পারবে।

রুবিও বলেন, সংস্কারের প্রথম ধাপ শেষ হলে দ্বিতীয় পর্যায় শুরু হবে। তখন মার্কিন কোম্পানির পাশাপাশি অন্যান্য পশ্চিমা দেশগুলোর কোম্পানিকেও ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে ভেনেজুয়েলার তেল বাজারে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

এর আগে গতকাল বুধবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ‘বর্তমানে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের ওপর আমাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের ক্ষমতা রয়েছে এবং তাদের সিদ্ধান্তগুলো যুক্তরাষ্ট্রই নির্ধারণ করে দেবে।’

এদিকে এই কর্তৃত্বের ঘোষণার পরও ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন নেতা ডেলসি রদ্রিগেজ বলেছেন, কারাকাসে কোনো বিদেশি শক্তি শাসন করছে না।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

‘অনির্দিষ্টকালের জন্য’ ভেনেজুয়েলা এবং এর তেলের নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:৩২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬