সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

অফিস ডেস্কে প্রকৃতির ছোঁয়া

অফিস ডেস্কে প্রকৃতির ছোঁয়া

দিনের বড় একটা সময় আমাদের কাটাতে হয় অফিসে। অফিসের যে জায়গাটা সবার সবচেয়ে আপন সেটা হলো ডেস্ক। পুরো সময়টা এই ডেস্কেই কাটাতে হয় আমাদের। অফিসে কাজের চাপ, নানান উদ্বেগ এর মধ্যে অনেক সময় একঘেয়েমিও চলে আসে। তাই অফিস ডেস্কটা কেউ কেউ অনেক সুন্দর করে সাজাতে পছন্দ করেন। অনেকে ডেস্কে গাছ রাখেন। ডেস্কে যেহেতু রোদ পড়ে না তাই সব ধরনের গাছ লাগানো যায় না।

আসুন জেনে নেই তেমনই কিছু গাছের নামঃ

মানি প্ল্যান্ট: পরিচিত এই গাছটি মাটি ও পানি দু’ভাবেই বাঁচে। সাদা বা সবুজ সিরামিকের পাত্রে রাখলে এটি অফিসের ডেস্কে স্নিগ্ধতা যোগ করে।

গোলাপি সিঙ্গোনিয়াম: আকর্ষণীয় গোলাপি রঙের এই গাছটি চকলেট বা বাদামী রঙের পাত্রে রাখলে ডেস্কের সৌন্দর্য অনেক বেড়ে যায় এবং মনকে রিফ্রেশ রাখে।

স্নেক প্ল্যান্ট: লম্বা পাতার এই গাছটি শুধু দেখতেই সুন্দর নয়, এই গাছ বাতাসকেও বিশুদ্ধ রাখে।

পিস লিলি: এই গাছটিও কম আলো, সার, ও পানি ছাড়াই টিকে থাকতে পারে। ছোট আকারের এই গাঢ় সবুজ পাতার গাছে সাদা ফুল ফোটে।

ক্যাকটাস: সবচেয়ে ছোট কোন গাছ যদি আপনি ডেস্কে রাখতে চান তাহলে সেটি হতে পারে ক্যাকটাস। মরুভূমির এই সুন্দর গাছটি কম যত্নেও সতেজ থাকে এবং অফিসের ডেস্কে এক ভিন্নতা আনে।

লাকি ব্যাম্বু: অফিসে কাজের ক্ষেত্রে লাকি হতে কে না চায়? সৌভাগ্য ও ইতিবাচক শক্তির প্রতীক এই গাছটি ডেস্কের সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে প্রশান্তি দিতেও সক্ষম।

কাজের একঘেয়েমি দূর করে মনকে সতেজ রাখার জন্য ডেস্কে এই ছোট গাছ গুলো আপনি রাখতেই পারেন।

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

অফিস ডেস্কে প্রকৃতির ছোঁয়া

আপডেট সময় ০২:১৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫