সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

অবসাদে দেবদাস হয়ে গিয়েছিলেন আমির খান

অবসাদে দেবদাস হয়ে গিয়েছিলেন আমির খান

দীর্ঘদিনের বিরতির পর আবারও রূপালী পর্দায় দেখা মিলল বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের। সম্প্রতি মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সিতারে জমিন পার’।

এর মাঝেই প্রকাশ্যে এলো জনপ্রিয় এ নায়কের দাম্পত্য জীবন নিয়ে অবসাদের কথা। সেই অবসাদ নাকি ‘দেবদাস’ বানিয়ে ছেড়েছিল তাকে; শেষ করে দিতে চেয়েছিলেন নিজেকেই নিজে!

সম্প্রতি ভাইরাল হয়েছে তার পুরোনো একটি সাক্ষাৎকার, যেখানে নিজের মুখে এই কথা স্বীকার করেছেন আমির।

তিনি জানান, খুব অল্প বয়সে রিনা দত্তকে বিয়ে করেছিলেন পরিবারের অমতেই। কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের ছিল না। রোজ অশান্তি লেগেই থাকত। তাই একে অপরের প্রতি শেষ ভালোবাসাটুকু মুছে যাওয়ার আগেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন আমির-রিনা। কিন্তু এই বিচ্ছেদের পরেই মানসিকভাবে ভেঙে পড়েন আমির। কাজে মন বসাতে পারেন না। ধীরে ধীরে অবসাদ গ্রাস করে তাকে।

সাক্ষাৎকারে আমির বলেন, বিচ্ছেদের পরে বুঝতেই পারছিলাম না আমার কী করা উচিত। রাতে ঘুমোতে পারতাম না। তখনই শুরু হয় মদ্যপান। যে মদ ছুঁয়েও দেখতাম না, সেই আমি এক দিনেই এক বোতল মদ শেষ করে ফেলতাম। একপ্রকার ‘দেবদাস’ হয়ে গিয়েছিলাম। গভীর অবসাদে ডুবে যাচ্ছিলাম। সেই সময় নিজেকে শেষ করে দেব ভেবেছিলাম। আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিলাম।

যদিও এরপর নিজের চেষ্টায় এই অবসাদ থেকে বেরিয়ে আসেন অভিনেতা। আবারও মন দেন কাজে। এরপর দ্বিতীয় বিয়ে হয় কিরণ রাও-এর সঙ্গে। যদিও সেই বিয়েও টেকেনি আমিরের। বর্তমানে গৌরী স্প্যাটের সঙ্গে সম্পর্কে আছেন তিনি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

অবসাদে দেবদাস হয়ে গিয়েছিলেন আমির খান

আপডেট সময় ১২:১৯:১১ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫