সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

অভিনয় জীবনের শুরুর দিকের সংগ্রামের দিনগুলো নিয়ে এবার মুখ খুললেন সাইফ আলি খান

বলিউডের নবাব খ্যাত অভিনেতা সাইফ আলি খান। সম্প্রতি অভিনয় জীবনের শুরুর দিকের সংগ্রামের দিনগুলো নিয়ে মুখ খুলেছেন তিনি। একটা সময় তারকা সন্তান হওয়া সত্ত্বেও তাকে আর্থিক সংকটের মধ্য দিয়ে যেতে হয়েছে। ফলে এক প্রযোজকের অনৈতিক প্রস্তাবেও তাকে রাজি হতে হয়েছিল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফ জানান, যখন তার বয়স মাত্র ২১ বছর, তখন তিনি তার চেয়ে ১০ বছরের বড় অভিনেত্রী অমৃতা সিংকে বিয়ে করেন। এরপর ২৫ বছর বয়সে প্রথম সন্তান সারার জন্ম হয়। সে সময় পরিবারের দায়িত্ব তার কাঁধে চলে আসে। এমন একটি সময়ও ছিল যখন তাকে সপ্তাহে মাত্র ১০০০ টাকা অফার করা হয়েছিল একটি উদ্ভট শর্তের বিনিময়ে।

সাইফ জানান, সেই কঠিন সময়ে একজন নারী প্রযোজক তাকে প্রতি সপ্তাহে এক হাজার রুপি করে পারিশ্রমিক দিতে চেয়েছিলেন। তবে শর্ত ছিল, প্রতিবার টাকা নেওয়ার সময় সেই প্রযোজকের গালে দশবার চুমু খেতে হবে।

সাইফের কথায়, সেই নারী প্রযোজকের প্রস্তাবে আমাকে পর পর ১০ বার চুমু খেতে হয়েছিল। চুমুপ্রতি ১০০০ টাকা করে দিয়েছিলেন। অথচ লোকে ভাবে, আমি আর্থিকভাবে ভাগ্যবান; আসলে তা নয়।

পতৌদির নবাব মনসুর আলি খান এবং অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান হওয়ায় অনেকেই মনে করতেন সাইফের পথ মসৃণ ছিল, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন।

সাইফ জানান, নব্বইয়ের দশকের প্রথম দিকে তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে।

এদিকে, সাইফকে সর্বশেষ দেখা গেছে নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘জুয়েল থিফ: দ্য হেইস্ট বিগিনস’-এ। এরপর তাকে পরিচালক প্রিয়দর্শনের ‘হায়ওয়ান’ ছবিতে দেখা যাবে, যেখানে তিনি অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে অভিনয় করবেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

অভিনয় জীবনের শুরুর দিকের সংগ্রামের দিনগুলো নিয়ে এবার মুখ খুললেন সাইফ আলি খান

আপডেট সময় ০১:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫