সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

অভিনেতা মুকুল দেব আর নেই, বলিউডে শোকের ছায়া, মৃত্যুর কারণ অস্পষ্ট   

মাত্র ৫৪ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করলেন ভারতীয় অভিনেতা মুকুল দেব। শুক্রবার (২৩ মে) রাতে তার মৃত্যু হয়। এনডিটিভির খবরে এই তথ্য জানানো হয়েছে। তার মৃত্যুর কারণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায়নি। পরিবার বা ঘনিষ্ঠদের তরফ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, মুকুল দেবের প্রয়াণে শোক প্রকাশ করেছেন তার সহকর্মী ও বন্ধুদের অনেকেই। মুকুলের মৃত্যুর খবরে সোশাল মিডিয়ায় শোক জানিয়েছেন অভিনেতা মনোজ বাজপায়ীসহ আরো অনেকে।

অভিনেতা বিন্দু দারা সিং এক্স (টুইটার)-এ লেখেন, শান্তিতে বিশ্রাম নাও আমার ভাই।তোমার সঙ্গে কাটানো সময় সবসময় মনে রাখব। ‘সন অফ সর্দার টু’-তে তুমি দর্শকদের হাসির রোল তুলবে এটাই তোমার শেষ কাজ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

বিন্দু আরও জানান, মা-বাবার মৃত্যুর পর মুকুল অনেকটা একাকী হয়ে পড়েন। কারও সঙ্গে যোগাযোগ করতেন না, ঘর থেকেও খুব একটা বের হতেন না। শেষ কয়েকদিন তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আমার সমবেদনা তার ভাই ও শুভাকাঙ্ক্ষীদের জন্য। তিনি অসাধারণ একজন মানুষ ছিলেন।

অভিনেত্রী দীপশিখা নাগপাল মুকুল দেবের মৃত্যুর খবরে বিস্ময় প্রকাশ করে বলেন, বিশ্বাসই হচ্ছে না তিনি আর নেই। অন্যদিকে, অভিনেতা মনোজ বাজপেয়ী এক্স-এ লেখেন, শব্দ দিয়ে বোঝানো কঠিন, কী অনুভব করছি। মুকুল আমার ভাইয়ের মতো ছিলেন। খুব তাড়াতাড়ি চলে গেলেন। মুকুল, তোমাকে মনে রাখব চিরকাল… আবার দেখা হবে।’

মুকুল দেবের জন্ম ১৭ সেপ্টেম্বর ১৯৭০ সালে, দিল্লিতে। তিনি একজন প্রশিক্ষিত পাইলট ছিলেন এবং তার বাবা হরি দেব পুলিশের সহকারী কমিশনার ছিলেন। মুকুল দেবের ভাই রাহুল দেবও একজন অভিনেতা।

মুকুলের প্রথম সিনেমা ‘দস্তক’(১৯৯৬)। যেখানে পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেন মুকুল। আর ওই সিনেমা দিয়ে বলিউডে পা রাখেন সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন।

‘এক খিলাড়ি এক হাসিনা’, ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘তেরি ভাবি হ্যায় পাগলে’সহ বেশ কিছু জনপ্রিয় বলিউডি সিনেমায় মুকুল অভিনয় করেছেন। সালমান খানের সঙ্গে ‘জয় হো’ সিনেমায় মুকুলের অভিনয় নজর কেড়েছিল।

হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, পাঞ্জাবি ভাষার সিনেমাতেও তিনি কাজ করেছেন।

২০১১ সালে পরিচালক তরুণ চট্টোপাধ্যায়ের ‘অভিসন্ধি’র মাধ্যমে বাংলা সিনেমায় অভিষেক হয় মুকুলের। এরপর আরও কিছু বাংলা সিনেমায় তাকে পাওয়া গেছে। সেগুলোর মধ্যে নায়ক জিতের ‘আওয়ারা’, ‘বচ্চন’, ‘সুলতান: দ্য স্যাভিয়ার’ সিনেমায় করে আলোচনায় আসেন মুকুল।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

অভিনেতা মুকুল দেব আর নেই, বলিউডে শোকের ছায়া, মৃত্যুর কারণ অস্পষ্ট   

আপডেট সময় ০৫:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫