সংবাদ শিরোনাম ::
Logo পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান Logo এবার মুস্তাফিজকে নিয়ে মুখ খুললেন সাকিব আল হাসান Logo বাঘ-হাতি হত্যা করলে ৭ বছর জেল, ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা, অন্যান্য প্রাণী শিকারেও দ্বিগুণ শাস্তি Logo নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা Logo হাইড্রোজেন ওয়াটার যে উপকারে আসে Logo ট্রাম্পের সামরিক বৈঠক, ইরানও প্রস্তুত! দুই দেশ কি তবে শিগগিরই যুদ্ধে জড়াচ্ছে? Logo তাহসান-রোজার বিচ্ছেদ নিয়ে পাওয়া গেল চাঞ্চল্যকর তথ্য Logo এবার স্পন্সরশিপ হারাচ্ছে বাংলাদেশের ক্রিকেট Logo মাত্র ২ চিকিৎসক দিয়ে দেশের সব বন্যপ্রাণীর চিকিৎসা! Logo মুহাম্মদ মনির হোসেন সম্পাদিত ‘নদীকাহন’ গ্রন্থের পাঠ উন্মোচন

অসহায়-দুস্থদের বাংলা নববর্ষের উপহার দিলো প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে সাভারে গরীব, অসহায়, দুঃস্থ এবং বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের উপহার সামগ্রী দিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র।

পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি বছর জুড়েই দেশব্যাপী অসহায় দুস্থ মানুষকে সহযোগিতাসহ নানা কর্মসুচি করে আসছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

এরই ধারাবাহিকতায় প্রতিবছরের মতো এবারো সাভারের গেন্ডা’তে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের সহযোগিতা ও প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের উদ্যোগে অসহায়-দুঃস্থ ও বিশেষ চাহিদা সম্পন্নদের নববর্ষের উপহার হিসেবে হুইল চেয়ার এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

মানুষের সহায়তায় এমন উদ্যোগ নিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।

তিনি বলেন,’বাংলাদেশের সবাই বাংলা নববর্ষের প্রথম দিন নানাভাবে উদযাপন করি। কিন্তু সুবিধাবঞ্চিত, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের এই আনন্দ উদযাপন সেভাবে হয়ে ওঠে না নানান সীমাবদ্ধতার কারণে। যাদের সামর্থ্য আছে তাদের এই মানুষদের পাশে দাঁড়ানো দরকার। বাংলা নববর্ষের প্রথম দিনের উদযাপনে তাদের শামিল করা যায় সামান্য চেষ্টায়, আন্তরিকতায়। একটি সংগঠন, একজন মানুষের পক্ষে তা সম্ভব নয়, এজন্য অন্যান্যদেরও এগিয়ে আসতে হবে।’

অন্যান্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কেউ ভাল থাকবে,খাবে আর অন্যরা মানবেতর জীবনযাপন করবে, তা কখনোই কাম্য নয়। আমাদের সবার দায়িত্বশীল মানসিকতা জাগ্রত হোক।’

আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্র।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছেন তাহসান খান

অসহায়-দুস্থদের বাংলা নববর্ষের উপহার দিলো প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্র

আপডেট সময় ১১:৩০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫