সংবাদ শিরোনাম ::
Logo ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা Logo বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ Logo সিলেটে ট্রেনের ধাক্কায় মেরুদণ্ডে আঘাত পাওয়া হাতির অবস্থা আশঙ্কাজনক Logo সড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসা, হুমকির মুখে পরিবেশ Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo যে উপায়ে কাপড়ের কঠিন দাগ সহজে দূর করা যায় Logo ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার, ইসরায়েল-আমেরিকাকে দায়ী করলেন খামেনি Logo প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ধান সেদ্ধ! বাতাসে, খাদ্যে, ফসলে বিষ Logo জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ইহুদিদের বিশেষ আয়োজনে বন্দুকধারীর হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের পুলিশ জানিয়েছে, সিডনি শহরের উপকূলের বিখ্যাত ও জনপ্রিয় সমুদ্র সৈকত বন্ডি বিচে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন হামলাকারী নিজেই বলে জানা গেছে।

এই ঘটনায় আরও এক ডজন মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে হতাহতের এই ঘটনা ঘটে।

এবিসি নিউজে সম্প্রচারিত ফুটেজে মাটিতে একাধিক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। দেশটির সংবাদমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ডকে ৩০ বছর বয়সী স্থানীয় বাসিন্দা হ্যারি উইলসন বলেন, আমি অন্তত ১০ জনকে মাটিতে পড়ে থাকতে দেখেছি, চারদিকে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে।

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, হনুকা উৎসবের প্রথম মোমবাতি জ্বালাতে সমুদ্রসৈকতে যাওয়া ইহুদি জনগোষ্ঠীর ওপর সন্ত্রাসীরা জঘন্য হামলা চালিয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এই ঘটনাকে ‘মর্মান্তিক ও অত্যন্ত উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ‘জরুরি সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন এবং তারা মানুষের জীবন বাঁচাতে কাজ করছেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

অস্ট্রেলিয়ার বন্ডি বিচে ইহুদিদের বিশেষ আয়োজনে বন্দুকধারীর হামলায় নিহত ৯

আপডেট সময় ০৪:৪৮:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫