সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

আইসিসি থেকে ক্ষতিপূরণসহ যে ৩ সুবিধা পাচ্ছে বিসিবি

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কে ক্ষতিপূরণসহ তিনটি সুবিধা দিতে যাচ্ছে। রবিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

আইসিসি এবার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোর কারণে। পাকিস্তানও একই কারণে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করতে বসেছে। ১৫ ফেব্রুয়ারি ম্যাচ না হলে আইসিসির ক্ষতি হবে ৬১৫০ কোটি টাকা। এই ক্ষতি রোধের জন্য আইসিসি তৎপর হয়ে উঠেছে।

সূত্র জানিয়েছে, পাঁচ ঘণ্টার আলোচনার পর বিসিবির অভিযোগ এবং অতীতের কিছু অনিয়মকে বিবেচনা করে একটি সমাধান ফর্মুলা তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী বাংলাদেশকে দেওয়া হবে তিনটি সুবিধা। আর তা হলো, বিশ্বকাপে না খেলার ক্ষতিপূরণ, বিশ্বকাপের লভ্যাংশ ও ভবিষ্যতে ভারতে কোনো টুর্নামেন্টে হাইব্রিড মডেলে অংশ নেওয়ার সুযোগ।

বৈঠকে পিসিবি সমন্বয়কের ভূমিকা পালন করেছে। আলোচনার পর আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা চূড়ান্ত অনুমোদনের জন্য বৈঠক থেকে বের হন, আর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সরকারের কাছে পরিস্থিতি জানাতে ফিরে যান।

সূত্র জানিয়েছে, সমঝোতার কাঠামোতে একমত হওয়ার পর আইসিসি ও বিসিবির মধ্যে সোমবার আবার যোগাযোগ হতে পারে এবং প্রক্রিয়া আরও এগোবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

আইসিসি থেকে ক্ষতিপূরণসহ যে ৩ সুবিধা পাচ্ছে বিসিবি

আপডেট সময় ০১:১২:০২ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬