সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

আগেই জানা গেছে আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মার্চে। এবার ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ফাইনাল হতে পারেন ৮ মার্চ। ২০ দলের এই বিশ্বকাপ শ্রীলঙ্কা ও ভারতে অনুষ্ঠিত হবে।

ভারতের পাঁচটি ভেন্যু ও শ্রীলঙ্কার অন্তত দুটি ভেন্যুতে খেলা হবে। তবে ফাইনাল আহমেদাবাদ নাকি কলম্বোতে অনুষ্ঠিত হবে এই ব্যাপারটি নির্ভর করছে পাকিস্তানের ওপর। তারা সেমি ফাইনাল বা ফাইনালে উঠলেও ভারতে খেলবে না। আগামী ৩ বছর ভারতের মাটিতে কোনো বৈশ্বিক টুর্নামেন্টে অংশ নেবে না পাকিস্তান।

যদিও আইসিসি এখনও টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেনি। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে অংশগ্রহণকারী দেশগুলোকে এরই মধ্যে বিশ্বকাপের উইন্ডো জানিয়ে দেয়া হয়েছে। বিশ্বকাপের গ্রুপিং থাকছে আগের দুই বিশ্ব আসরের মতোই।

২০ দলকে মোট চারটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপ থেকে দুটি দল খেলবে সুপার এইডে। এরপর সেখানে তারা একে অপরের মুখোমুখি হবে একবার করে। সেখানে ৮ দল খেলবে দুই গ্রুপে। সেখান থেকে দুটি দল অংশ নেবে সেমি ফাইনালে।

ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে অংশ নেবে। বার্বাডোসে তারা সাউথ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছিল। পুরো টুর্নামেন্টে মোট ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ১৫টি দল বিশ্বকাপে নিজেদের খেলা নিশ্চিত করেছে।

এর মধ্যে স্বাগতিক ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আছে, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি। ইতালি প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬

আপডেট সময় ০৭:৩৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫