সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

আঘাত হানছে শক্তিশালী টাইফুন কাজিকি, ভিয়েতনাম উপকূলের ৬ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে  

মোটামুটি লম্বা পথ পাড়ি দিয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় কাজিকি এখন ভিয়েতনাম উপকূলে আঘাত হানছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে বাতাসের গতিবেগ প্রতিঘণ্টায় বেড়ে দাঁড়িয়েছে ১৬৬ কিলোমিটারে। উপকূলে আঘাত হানার সময় আরও শক্তি অর্জন করতে পারে। জীবন বাঁচাতে ভিয়েতনাম উপকূলের ৫ লাখ ৮৬ হাজার বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কেন্দ্রীয় প্রদেশের থান হোয়া, কোয়াং ট্রাই, হিউ এবং দা নাংয়ের বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উড়োজাহাজগুলোর ফ্লাইট বাতিল করা হয়েছে এবং নৌকাগুলোকে উপকূলে থাকতে বলা হয়েছে।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত কাজিকি চীনের হাইনান অতিক্রম করে ভিয়েতনামের উপকূলে পৌঁছে গেছে। চীনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, এর প্রভাবে ৩২০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিবিসি ওয়েদার জানিয়েছে, কাজিকি ভিয়েতনামের অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে দুর্বল হয়ে পড়বে। তবে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে বাতাস হতে পারে। এ ছাড়া ৩০০-৪০০ মিলিমিটার  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সমুদ্রে ২-৪ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে।

স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে বাইরে যেতে নিষেধ করেছে। সাহায্যের জন্য সেনা মোতায়েন করা হয়েছে।

ভিয়েতনাম এয়ারলাইন্স ঝড়ের ফলে ২২টি ফ্লাইট স্থগিত করেছে। কর্তৃপক্ষের আশঙ্কা গত বছরের সেপ্টেম্বরে আঘাত হানা ঝড় ইয়াগির মতোই এটি ভয়াবহ হবে। ওই ঝড়ে শত শত মানুষের মৃত্যু হয়েছিল। শুধু ভিয়েতনামেই মারা গেছে ৩০০ জন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

আঘাত হানছে শক্তিশালী টাইফুন কাজিকি, ভিয়েতনাম উপকূলের ৬ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে  

আপডেট সময় ১১:৫৩:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫