আজও খুবই অস্বাস্থ্যকর ঢাকার বায়ু, বিশ্ব তালিকায় তৃতীয়তে

শীত আসলে বাতাস শুষ্ক থাকলেই সাম্প্রতিক বছরগুলোতে দূষিত বায়ুর শহরগুলোর বৈশ্বিক তালিকায় শীর্ষ এক থেকে পাঁচের মধ্যে থাকে রাজধানী ঢাকা। আজও এর ব্যতিক্রম নয়, এই প্রতিবেদন লেখার সময় বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তালিকায় দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে তৃতীয় অবস্থানে ঢাকা। আইকিউএয়ারের বায়ুমান সূচকে এই মুহূর্তে ঢাকার স্কোর ২১৬, যা খুবই অস্বাস্থ্যকর। ঢাকার বাতাসে দূষণ কণা পিএম২ এর ঘনত্ব বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে এখন ২৮ দশমিক ২ গুণ বেশি রয়েছে।

বিশ্বে বায়ুদূষণের শিকার শহরগুলোর তালিকার এখন ঢাকার আগে রয়েছে ভিয়েতনামের হ্যানয় এবং এক নম্বরে রয়েছে পাকিস্তানের করাচি।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান।

সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

ঢাকার বাতাসের যে অবস্থা তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা, রাস্তার পাশে ভবন হলে জানালা যতটা সম্ভব বন্ধ রাখা এবং এয়ার ফিল্টার ব্যবস্থা থাকলে চালু রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

১৫ তম প্রজাপতি মেলায় প্রকৃতি রক্ষার প্রত্যয়

আজও খুবই অস্বাস্থ্যকর ঢাকার বায়ু, বিশ্ব তালিকায় তৃতীয়তে

আপডেট সময় ১১:৪৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪