সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আজ থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

আজ থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রায় দুই মাস বন্ধ থাকার পর নিম্ন আয়ের মানুষের জন্য আবারও ট্রাকে ভর্তুকি মূল্যে তেল, চিনি ও ডাল বিক্রি শুরু করছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শনিবার (৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিসিবি জানিয়েছে, রোববার (১০ আগস্ট) থেকে ট্রাকে তেল, চিনি ও ডাল বিক্রি করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করা হবে। স্মার্ট কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলোর পাশাপাশি এবার কার্ডবিহীন সাধারণ ভোক্তারাও লাইনে দাঁড়িয়ে ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন। ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লা মহানগরীসহ দেশের বেশ কয়েকটি জেলায় ট্রাক সেল কার্যক্রম পরিচালিত হবে।

ঢাকা মহানগরে ৬০টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত (শুক্রবার ছাড়া) মোট ৩০ দিন পণ্য বিক্রি করবে টিসিবি। এছাড়া চট্টগ্রামে ২৫টি, গাজীপুরে ছয়টি, কুমিল্লায় তিনটি এবং ঢাকা জেলায় আটটি, কুমিল্লা জেলায় ১২টি, ফরিদপুরে চারটি, পটুয়াখালীতে পাঁচটি ও বাগেরহাটে পাঁচটি ট্রাক থাকবে। এসব মহানগরী ও জেলায় আজ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ১৯ দিন (শুক্রবার ছাড়া) বিক্রি চলবে।

দৈনিক ট্রাক প্রতি ৫০০ জন সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। একজন ভোক্তা একসঙ্গে সর্বোচ্চ দুই লিটার ভোজ্য তেল, এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

ভোজ্য তেল দুই লিটার ২৩০ টাকা, চিনি এক কেজি ৮০ টাকা এবং মসুর ডাল দুই কেজি ১৪০ টাকায় বিক্রি করা হবে। যে কোনো ভোক্তা ট্রাক থেকে পণ্য ক্রয় করতে পারবেন।

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আজ থেকে ট্রাকে টিসিবির পণ্য বিক্রি শুরু

আপডেট সময় ১২:৩৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫