সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন

বলিউডের ‘বাদশাহ’ শাহরুখ খান ৬০ বছরে পা রেখেছেন। আজ রবিবার (২ নভেম্বর) এই মহাতারকার জন্মদিন। ১৯৬৫ সালের এ দিনেই দিল্লির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন শাহরুখ খান।

জানা গেছে, আলিবাগের নিজের ভিলায় পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ৬০তম জন্মদিন উদযাপন করবেন তিনি। এদিনের উদযাপনকে আরো বিশেষ করে তুলেছে তার আগামী ছবি ‘কিং’। আজই আসবে এর বিস্তারিত ঘোষণা।

ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এতে তার কন্যা সুহানা খানও অভিনয় করছেন। এই প্রথমবার বাবা-মেয়েকে এক সিনেমায় দেখা যাবে। ভক্তরা আগ্রহী হয়ে অপেক্ষা করছেন সিনেমাটি নিয়ে কী চমক আসে তা দেখতে ও জানতে।

‘কিং’-এর সঙ্গে শাহরুখ খান দুই বছরের বিরতির পর বড় পর্দায় ফিরছেন। ২০২৩ সালে ‘পাঠান’, ‘জাওয়ান’ ও ‘ডাঙ্কি’-এর মাধ্যমে তিনি দর্শকের হৃদয় জয় করেছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, শাহরুখের ঘনিষ্ঠদের ইতোমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে। অতিথিরা ১ নভেম্বর থেকেই আলিবাগে পৌঁছে জন্মদিন উদযাপন শুরু করেছেন।

মুম্বাইতে সাধারণত শাহরুখ জন্মদিনের অনুষ্ঠান নিজের বাড়ি মান্নতে পালন করেন। সেখানে ভক্তরা তাকে দেখতে ও শুভেচ্ছা জানাতে পারেন। কিন্তু সম্প্রতি তার বান্দ্রার ঐতিহ্যবাহী বাড়িটি সংস্কারের কারণে পুরো পরিবার অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। এ কারণেই জন্মদিনের অনুষ্ঠান আলিবাগে নেওয়া হয়েছে।

জীবন গড়ার তাগিদে শাহরুখ দিল্লি থেকে এসেছিলেন মুম্বাইয়ে— ব্যাগে ছিল সামান্য কাপড়, দুচোখ ভরা স্বপ্ন আর মায়ের একটি ছবি। কে জানত সেই তরুণ একদিন হয়ে উঠবেন বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন। এ বছর অভিনেতার জন্য বিশেষ, কারণ তার সন্তানদের প্রতিভা বিকশিত এবং বাস্তবায়ন হতে দেখছেন তিনি। বড় ছেলে আরিয়ানের সিনেমা মুক্তি পেয়েছে। আর মেয়ের সঙ্গে ‘কিং’ ছবির প্রথম টিজার প্রকাশিত হওয়ার কথাও রয়েছে।

এদিকে, চলচ্চিত্র শিল্পে তার উত্তরাধিকার এবং অবদানের সম্মানে ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে দুই সপ্তাহের এসআরকে চলচ্চিত্র উৎসব চলছে, যা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলবে। পিভিআর আইএনওএক্স ৩০ এর বেশি ভারতীয় শহর এবং আন্তর্জাতিক মহলে ৭৫-এর বেশি সিনেমা হলে দুই সপ্তাহের উৎসবের ঘোষণা করেছে, যেখানে বলিউড বাদশাহকে সম্মান জানাতে তার আইকনিক ছবিগুলো প্রদর্শিত হবে।

জন্মদিনে অভিনেতার বন্ধু কোরিওগ্রাফার ফারাহ খান লিখেছেন, শুভ জন্মদিন রাজা, আরও ১০০ বছর রাজত্ব করুন। শাহরুখ খান ২ নভেম্বর মুম্বাইয়ের বান্দ্রার বালগন্ধর্ব রঙমন্দিরে ভক্তদের সঙ্গে দেখা করবেন। তার ফ্যান ক্লাবগুলির মাধ্যমে বিতরণ করা পাসসহ ভক্তদের জন্য প্রবেশাধিকার থাকবে।

facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
linkedin sharing button
pinterest sharing button
print sharing button
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬০তম জন্মদিন

আপডেট সময় ০৩:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫