সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস: চলতি সপ্তাহে বিরতি দিয়ে বৃষ্টি হতে পারে, থাকবে তাপমাত্রার ওঠা-নামা

শনিবার ঢাকার ৫ জেলায়, চট্টগ্রামের ৮ জেলায় ও বরিশাল বিভাগের ২ জেলায় বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে সন্দ্বীপে। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে তাপমাত্রা ওঠানামা করবে। আবার সঙ্গে বিরতি দিয়ে বৃষ্টি হবে। তবে কোথাও একটানা বৃষ্টির সম্ভাবনা নেই।

রোববার (৪ মে) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, চলতি সপ্তাহে বিচ্ছিন্নভাবে দু-এক জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রির ওপরে উঠতে পারে। তবে তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা কম।

তিনি আরও জানান, এই সপ্তাহের শেষে বৃষ্টিপাত আরও কমে যাবে। আগামী সপ্তাহে ফের মৃদু তাপপ্রবাহ হতে পারে। সেটা কতদিন অব্যাহত থাকবে তা এখন বলা যাচ্ছে না।

এদিকে রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস: চলতি সপ্তাহে বিরতি দিয়ে বৃষ্টি হতে পারে, থাকবে তাপমাত্রার ওঠা-নামা

আপডেট সময় ০৩:২৬:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫