সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান গত কয়েক বছর ধরে নানা অভিযোগে কারাবন্দি। কয়েক মাস ধরেই ইমরান কারাগারে অসুস্থ বলে গুঞ্জন শোনা যাচ্ছে। সম্প্রতি তিনি আদৌ বেঁচে আছেন কিনা এমন প্রশ্ন তোলেন স্বজনরা। এবার ফের কারাবন্দি ইমরানের শারীরিক অবস্থা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে, তবে জানা যাচ্ছে এবং সরকারও স্বীকার করেছে তিনি অসুস্থ। এই পরিস্থিতিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎসার দাবিতে সরব হয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা এবং তারকা ক্রিকেটাররা।

ইমরান খান ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে গুঞ্জন উঠেছে। আর এ নিয়ে দেশটিতে বিক্ষোভ চলছে। পার্লামেন্টে অবস্থান কর্মসূচিও পালন করছে বিরোধী দলগুলো।

পাকিস্তান ক্রিকেটের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম এক এক্স পোস্টে লিখেছেন, ‘আমাদের অধিনায়ক ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কার খবর শুনে হৃদয় ভেঙে যাচ্ছে। আশা করছি, কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব সহকারে নেবে এবং তাঁর সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করবে। তাঁর শক্তি, দ্রুত আরোগ্য এবং পূর্ণ সুস্থতা কামনা করছি।’

একই ধরনের দাবি জানিয়েছেন ওয়াকার ইউনিসও, ‘রাজনীতি একপাশে রেখে বলছি— আমাদের জাতীয় বীর, যিনি আমাদের ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ গৌরব এনে দিয়েছেন এবং একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তুলেছেন, যা অসংখ্য মানুষকে সহায়তা করেছে— তিনি এখন শারীরিকভাবে জরুরি অবস্থায় আছেন। তাঁর দ্রুত চিকিৎসা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ, যেন তাঁকে সময়মতো যথাযথ চিকিৎসা দেওয়া হয়। দ্রুত সুস্থ হয়ে উঠুন, অধিনায়ক।’

পাকিস্তানের তারকা পেসার ও রাওয়ালপিন্ডি এক্সপ্রেসখ্যাত শোয়েব আখতার তার এক্স পোস্টে লিখেছেন: গত ৩ মাস ধরে আমি ইমরান খানের শওকত খানম ক্যান্সার হাসপাতালের জন্য আমেরিকায় তহবিল সংগ্রহ করছি।

তার চোখের দৃষ্টিশক্তি হারানোর খবর শুনে আমি গভীরভাবে দুঃখিত। আমি আশা করি তিনি সর্বোত্তম চিকিৎসা পাবেন এবং আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।

শহীদ আফ্রিদি জোর দিয়ে বলেন,চিকিৎসার সুযোগ "একটি মৌলিক অধিকার এবং এটি নিশ্চিত করা উচিত।"

এমন চাপের মুখে ও আরও শারীরিক অবনতির আশঙ্কায় ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গঠন করা হবে একটি মেডিকেল বোর্ডও। পাকিস্তান সরকারের মন্ত্রী তারিক ফজল চৌধুরী বিষয়টি জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে তারিক ফজল লিখেছেন, ‘তাঁর (ইমরান খান) স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁকে হাসপাতালে স্থানান্তর এবং একটি মেডিকেল বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার

আপডেট সময় ০৪:০৫:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬