সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

আবারও ক্যান্সারে আক্রান্ত হলেন আয়ুষ্মানের স্ত্রী

২০১৮ সালে প্রথমবার স্তন ক্যানসার আক্রান্ত হয়েছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপের । সেসময় তিনি কেমো নেওয়ার পর ইনস্টাগ্রামে তার কামানো মাথার ছবিও পোস্ট করেছিলেন। বেশ কয়েক বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেছিলেন আয়ুষ্মান খুরানার স্ত্রী।

তারপর এক সময় অনুরাগীদের সঙ্গে তার সুস্থ হয়ে যাওয়ার সুখবর ভাগ করে নেন। মাঝে সবটা ভালোই ছিল। ছবি পরিচালনার কাজ নিয়েই ব্যস্ত ছিলেন তিনি। কিন্তু নতুন করে জানা গেল আবারও স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছে তাহিরা।

সোমবার (৭ এপ্রিল) ইনস্টাগ্রামে তিনি নিজেই একটি পোস্ট করে এই কথা সকলকে জানিয়েছেন। তিনি একটি পোস্ট শেয়ার করে লেখেন, ‘সাত বছরের নিয়মিত স্ক্রিনিংয়ের পর আমি পরবর্তীতে বুঝতে পারি নিয়মিত ম্যামোগ্রাম করানোর প্রয়োজন। আমি সকলকে এই একই পরামর্শ দিতে চাই। আমার জন্য দ্বিতীয় রাউন্ড, এখনও আমার মধ্যে আছে।’

তাহিরা পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘যখন জীবন তোমাকে লেবু দেবে, তখন লেবুর সরবত তৈরি করো। আসলে জীবন যখন উদার হয়ে তোমার দিকে কিছু ছুঁড়ে দেয় তখন তাড়াহুড়ো না করে, শান্ত ভাবে সেই লেবুর রস তোমার প্রিয় কালা খাট্টা সরবতে দাও। তারপর খুশি হয়ে তাতে চুমুক দাও। কারণ প্রথমবার যদি তুমি ভালো ভাবে কিছু গ্রহণ করতে পারো, তবে দ্বিতীয়বার তুমি জানো যে তুমি আবারও তোমার সেরাটা দিতে পারবে।’

তারপর বেশ কিছু হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘#নিয়মিত স্ক্রিনিং #ম্যামোগ্রাম #স্তনক্যান্সার #একবারেরও। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। আসুন আমরা নিজেদের যত্ন নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করি।’

পোস্টটির প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্তরা, তবে অনেকে তার মতো করেই তাকে মন জোর দিয়েছেন। একজন লেখেন, ‘ঈশ্বর কেবল তার সন্তানদের নানা সমস্যার মধ্যে রেখে পরীক্ষা নেন, তিনি জানেন আমরা জয়ী হব।’ একজন মন্তব্য করেন, ‘তোমার পথে এত ভালোবাসা এবং শক্তি পাঠাচ্ছি।’

আর এক নেটিজেন মন্তব্য করেন, ‘তুমি সিংহী এবং জানি এই জয়ের কথাও জানাবে!!!!’ একজন ভক্ত লিখেছেন, ‘দৃঢ় থাকো, তুমি সাহসী। তুমি আবারও সাফল্য পাবে। উজ্জ্বল সাফল্যের সঙ্গে জিতবে।’ অন্য একজন ভক্ত মন্তব্য করেন, ‘তোমার জন্য প্রার্থনা করি। তুমি সবচেয়ে শক্তিশালী। তুমি মহান অনুপ্রেরণা।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

আবারও ক্যান্সারে আক্রান্ত হলেন আয়ুষ্মানের স্ত্রী

আপডেট সময় ১১:১৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫