সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

আবারও ভারতের কাছে পাকিস্তান বিধ্বস্ত হলো

নারীদের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পর আরও একটি পরাজয় দেখল পাকিস্তান। ভারতের মেয়েদের কাছে পাত্তাই পেল ফাতিমা সানার দল। ৮৮ রানের বড় পরাজয় দেখেছে তারা। অন্যদিকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে হারমানপ্রীত কৌরের দল।

কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ২৪৭ রান করে তারা। জবাবে নেমে ৪৩ ওভারে ১৫৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। ভারতের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন হারলান দেওল। রিচা ঘোষ ৩৫, জেমিমাহ রদ্রিগেজ ৩২, এবং প্রাতিকা রাওয়াল ৩১ রান করেন। এছাড়া দিপ্তী শর্মা ২৫, স্মৃতি মান্ধানা ২৩ এবং স্নেহ রানা ২০ রান করেন।

পাকিস্তান বোলারদের মধ্যে দিয়ানা বেগ ৪ উইকেট নেন। সাদিয়া ইকবাল ও ফাতিমা সানা নেন দুটি করে উইকেট। রানতাড়ায় নেমে পাকিস্তান ব্যাটারদের মধ্যে কেবল তিনজন দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। ৮১ রান করেন সিদরা আমিন। নাতালিয়া পারভেইজ ৩৩ এবং সিদরা নাওয়াজ ১৪ রান করেন। ভারত বোলারদের মধ্যে দিপ্তী শর্মা ও ক্রান্তি গৌড় ৩টি করে উইকেট নেন। স্নেহ রানা নেন ২ উইকেট।

আপলোডকারীর তথ্য

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

আবারও ভারতের কাছে পাকিস্তান বিধ্বস্ত হলো

আপডেট সময় ১২:৪০:০৭ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫