সংবাদ শিরোনাম ::
Logo সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী! Logo হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু Logo চলতি মাসে ২-৩ টি তীব্র কালবৈশাখী হতে পারে, রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা Logo পদ্মা ব্যারেজ: ইলিশের ভাল-মন্দ Logo ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন Logo ঈদযাত্রার ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু Logo পরিবেশ দূষণকারীদের ‘মানুষরূপী চতুষ্পদ প্রাণী’ বললেন গাজীপুরের ডিসি   Logo লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা Logo শতবর্ষে প্রকৃতির কণ্ঠস্বর: স্যার ডেভিড অ্যাটেনবরো, জীববৈচিত্র্য ও জলবায়ুর এক অনন্য যোদ্ধা Logo মিরপুর টেস্টে পাকিস্তানকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ

আবার ইরানকে ‘মুছে দেয়ার’ হুমকি ট্রাম্পের, আমিরাতে ড্রোন হামলা

ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায় তবে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’ বলে হুমকি  দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে হরমুজ প্রণালিকে ঘিরে সৃষ্ট উত্তেজনায় দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবিরতি খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে।

সোমবার পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে শত্রুতা শুরু হয়েছে। এদিন ইরান সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে আর ট্রাম্প জানিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালির কাছে ইরানের সাতটি ছোট নৌকা গুলি করে ডুবিয়ে দিয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ওয়াশিংটনের সামরিক শক্তির কথা তুলে ধরে ফের ইরানকে হুমকি দিয়েছেন।

ফক্স নিউজের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগের তুলনায় যুক্তরাষ্ট্রের হাতে এখন আরও উন্নত অস্ত্র ও বিপুল সামরিক সক্ষমতা রয়েছে। প্রয়োজন হলে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও সরঞ্জাম ব্যবহার করতে দ্বিধা করবে না যুক্তরাষ্ট্র।

একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, চলমান উত্তেজনার মধ্যেও ইরান শান্তি আলোচনায় আগের তুলনায় বেশি নমনীয় অবস্থান দেখাচ্ছে। তবে পরিস্থিতি বিবেচনায় ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও তিনি মত দেন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সাকার ফিশের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নেমেছে সেনাবাহিনী!

আবার ইরানকে ‘মুছে দেয়ার’ হুমকি ট্রাম্পের, আমিরাতে ড্রোন হামলা

আপডেট সময় ১২:১০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬