সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আবার বৃষ্টি কবে, গরম কি কমবে? যা জানালো আবহাওয়া অধিদপ্তর

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় সারাদেশে বৃষ্টিপাত কমে বেড়েছে ভ্যাপসা গরম। ২০ আগস্ট পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। আগামী ২১ আগস্ট থেকে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আবার বৃদ্ধি পেতে পারে।

সোমবার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, সোমবার (১৮ আগস্ট) রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ২১ তারিখ বৃষ্টির প্রবণতা বাড়বে। বিশেষ করে উপকূল ও সিলেট বিভাগে বৃষ্টি বেশি হতে পারে। এছাড়া আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিসের স্টেশন পর্যবেক্ষণ ডাটায় দেখা গেছে, গতকাল রোববার দেশে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে। অন্যদিকে রংপুর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টি হয়েছে।তবে গতকাল ঢাকায় সর্বোচ্চ ৫৪ মিলিমিটার বৃষ্টি হলেও আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

আবার বৃষ্টি কবে, গরম কি কমবে? যা জানালো আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় ০৩:৩১:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫