সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) হাসিবুরসহ ২৬ জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল।

সোমবার (৩০ জুন) দুপুরে এ আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

এদিন আবু সাঈদ হত্যার ভিডিও দেখানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।

পরে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ, রংপুর মেট্রাপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানসহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে কারাগারে থাকা ৪ আসামিকে গ্রেপ্তার দেখানো হয়। ১০ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

আলোচিত এ মামলায় ৪ আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন: সরাসরি গুলি করা পুলিশ সদস্য আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী।

জুলাই গণ-অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল গত বছরের ১৬ জুলাই বেরোবির ছাত্র আবু সাঈদের মৃত্যু। কোটা আন্দোলনে পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত শহীদ আবু সাঈদ হয়ে ওঠেন স্বৈরাচারবিরোধী কোটি মানুষের প্রেরণার উৎস।

নিরস্ত্র আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে, সারা দেশে ছড়িয়ে পড়ে ক্ষোভের দাবানল। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরও গতিশীল হয় কোটা সংস্কার আন্দোলন। তার ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তছনছ হয় স্বৈরাচারের ১৬ বছরের পাকাপোক্ত মসনদ।

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

আবু সাঈদ হত্যা মামলায় ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট সময় ০২:৪০:৩০ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫