সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

আমেরিকায় চরম অপমানের পর যুক্তরাজ্যে গিয়ে সান্ত্বনা পেলেন জেলেনস্কি

বলা যায়, হোয়াইট হাউজে রীতিমতো দাওয়াত দিয়ে এনে ভলোদিমির জেলেনস্কিকে চরম অপমানই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। অন্তত জেলেনস্কির সঙ্গে দুজনের বাকবিতণ্ডায় তা-ই মনে হয়েছে। জেলেনস্কির অকৃতজ্ঞতায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জেডি ভান্স, তাও এতো ক্যামেরার সামনেই। অন্যদিকে এখনো ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে চাওয়া জেলেনস্কি ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’ লাগানোর জুয়া খেলছেন বলে মন্তব্য করেন স্বয়ং ট্রাম্প। চরম অপমানিত হয়ে ওভাল অফিসে খাবার খাওয়ার নিমন্ত্রণ পাশ কাটিয়ে বের হয়ে যান জেলেনস্কি।

তবে এতদিনের পরম ভরসা আমেরিকার এমন হৃদয়ভাঙা আচরণে ব্যথিত হৃদয়ের জেলেনস্কিকে এবার সান্ত্বনা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আশ্বাস দিয়েছেন, জেলেনস্কিকে পূর্ণ সমর্থন দিবে যুক্তরাজ্য।

জেলেনস্কির ‘ভাল বন্ধু’ কিয়ার স্টারমার তাকে ২.২৬ বিলিয়ন পাউন্ড লোনে (২.৮৪ বিলিয়ন ডলার) সামরিক সরঞ্জাম সরবরাহের চুক্তি স্বাক্ষর করেছেন। এই বিপুল অর্থ অবশ্য আটককৃত রুশ সম্পত্তি থেকে ইউক্রেনকে দেয়া হবে।

ব্রিটেনের প্রধানমন্ত্রী রোববার (০২ মার্চ) লন্ডনে ইউরোপীয় নেতাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছেন। যেখানে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধে আলোচনা করা হবে। পাশাপাশি জেলেনস্কি ব্রিটেনের তৃতীয় রাজা চার্লসের সঙ্গে দেখা করবেন।

এসব বৈঠকে স্বাভাবিকভাবেই ওয়াশিংটনের ঘটনাবলির ছায়া পড়বে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন বাড়ার কারণে যে উদ্বেগ দেখা দিয়েছে, সেটা নিয়েও আলোচনা হবে।

উল্লেখ্য, কমেডিয়ান থেকে ইউক্রেনের প্রেসিডেন্ট হয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ জড়িয়েছিলেন ভলোদিমির জেলেনস্কি। সদ্য সাবেক জো বাইডেনের শতভাগ সহায়তায় ২০২২ থেকে চলমান যুদ্ধটা টিকিয়ে রাখেন তিনি। তবে তার মাথার উপরের সবচেয়ে বড় ছায়াটা সরে গেছে বাইডেনদের পরাজয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জয়ে। ক্ষমতায় এসেই ইউক্রেন যুদ্ধ বন্ধে তৎপর হন ট্রাম্প, এতদিনেও যুদ্ধ বন্ধ না করায় প্রেসিডেন্ট জেলেনস্কিকে সরাসরি দায়ী করেন তিনি। এরই ধারাবাহিকতায় জেলেনস্কিকে একেবারে দাওয়াত করে এনে মুখের ওপর অপমান করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। এমনকি কায়দামতো পেয়ে সাংবাদিকরাও জেলেনস্কিকে অপমান করার সুযোগ ছাড়েননি, এতবড় পরিসরে স্যুট না পরে কেবল শার্ট পরে আসায় কটাক্ষ জাগানো প্রশ্নও শুনতে হয়েছে তাকে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

আমেরিকায় চরম অপমানের পর যুক্তরাজ্যে গিয়ে সান্ত্বনা পেলেন জেলেনস্কি

আপডেট সময় ০৫:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫