সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

আরিয়ান খান ব্ল্যাকমেইল করতেন অনন্যাকে!

আরিয়ান খান ব্ল্যাকমেইল করতেন অনন্যাকে!

অনন্যা পান্ডের ওয়েব থ্রিলার ‘সিটিআরএল’ সম্প্রতি মুক্তি পেয়েছে। যেখানে নিজের অভিনয় ক্যারিয়ারের সেরা অভিনয়টা দিয়েছেন উঠতি এই অভিনেত্রী। সেই সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে নানা প্রসঙ্গক্রমে তিনি শাহরুখ খান এবং গৌরি খানের ছেলে আরিয়ান খানের একটি গোপন কথা ফাঁস করেন। জানান, শাহরুখ পুত্র নাকি তার ভিডিও ফাঁসের হুমকি দিতেন!

অনন্যা জানান যে, তিনি ডেইলি ভ্লগ করতেন। কিন্তু সেগুলি কখনোই অনলাইনে পোস্ট করেননি। তবে সেই ব্যক্তিগত ভিডিও নিয়েই ছোটবেলার বন্ধু আরিয়ান খান খেলার ছলে অনন্যাকে ব্ল্যাকমেইল করতেন।

অনন্যা বলেন, ‘আমি প্রতিদিন কী করি, কী খাই সবটা রেকর্ড করতাম, কিন্তু কোথাও সেগুলো পোস্ট করিনি। আমার কাছে এখনও সেই ভিডিও গুলো রয়েছে। মূলত আমি, সুহানা এবং শানায়া একসঙ্গে যা যা করতাম সেইসব রেকর্ড করতাম। আর সেই ভিডিওগুলো নিয়ে আরিয়ান আমাদের হুমকি দিতেন। বলতেন, আমরা যদি ওর জন্য কাজ না করি তাহলে আরিয়ান আমাদের সেই ভিডিওগুলি ফাঁস করে দেবেন।’

অনন্যা কফি উইথ করণের সপ্তম সিজনে একবার প্রকাশ করেছিলেন যে আরিয়ান খানের প্রতি তার ছেলেবেলায় ক্রাশ ছিল। তিনি বলেছিলেন, ‘আরিয়ান কিউট। বড় হওয়ার সময় আমি ওকে দেখে ক্রাশ খেয়েছি।’

সুহানার মা গৌরী খান, অনন্যার মা ভাবনা পান্ডে এবং অনন্যা ও সুহানার আর এক প্রাণের বন্ধু শানায়া কাপুরের মা মহীপ কাপুর একে অপরের খুব ভালো বন্ধু। আর সেই বন্ধুত্বের রেশ তাদের পরবর্তী প্রজন্মেও বহমান। অনন্যা পান্ডের সঙ্গে তার ছোটবেলার বন্ধু সুহানা খান এবং শানায়া কাপুরের সুন্দর সম্পর্ক কারুরই অজানা নয়। তাদের সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই তারা একসঙ্গে ছবি দিয়ে লেখেন বিএফএফ গোল। শৈশব থেকেই তাদের বন্ধুত্ব খুব দৃঢ়। একসঙ্গে বড় হয়েছেন তারা। তবে শুধুমাত্র সুহানা বা শানায়া নয়, তাদের পরিবারের সঙ্গেও অনন্যার খুব ভালো সম্পর্ক। অনন্যার সুন্দর সম্পর্ক শাহরুখ খানের সঙ্গেও।

আপলোডকারীর তথ্য

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

আরিয়ান খান ব্ল্যাকমেইল করতেন অনন্যাকে!

আপডেট সময় ০৫:৫১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪