আলিয়া ভাট মানসিক রোগে আক্রান্ত!

আলিয়া ভাট মানসিক রোগে আক্রান্ত!

বর্তমানে বলিউডের বিখ্যাত অভিনেত্রীদের কথা যদি বলতেই হয় তবে শুরুতেই প্রথম নাম আসবে আলিয়া ভাটের। কিন্তু বলিউডের এই অভিনেত্রী এক জটিল মানসিক রোগে আক্রান্ত?

যার কারণে চিকিৎসা চলে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের রোগের কথা প্রকাশ্যে আনেন এই অভিনেত্রী।

অভিনেত্রী জানান, তিনি ‘এডিএইচডি’ (অ্যাটেনশন ডেফিশিট/হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার) রোগে আক্রান্ত। এই রোগের অন্যতম লক্ষণ হল মানসিক চাঞ্চল্য, অস্থির ভাব ও অতিরিক্ত উত্তেজনা। কোন কিছুতে মনযোগ দিতে বেগ পেতে হয় তাকে।

আলিয়া আরো জানান,  শৈশবে এই রোগের কারণে ক্লাসরুমে সমস্যায় পড়তে হয়েছিল তাকে। ক্লাস চলাকালীন প্রায়ই অন্যমনস্ক হয়ে পড়তেন আলিয়া। বন্ধুদের সঙ্গে কথা বলতে বলতেও মনঃসংযোগ হারিয়ে ফেলতেন। তার বন্ধুরা বিষয়টা লক্ষ্য করেছিলেন। কিন্তু কেন এমন হয়, বুঝতে পারতেন না আলিয়া।

তবে ক্যামেরার সামনে যখন অভিনয় করেন তখন তার এই সমস্যাটা হয় না। তখন মনযোগ অক্ষত থাকে। মস্তিষ্কও শান্ত থাকে। বর্তমানে একমাত্র কন্যা রাহার সঙ্গে সময় কাটানোর সময়ও কোন অসুবিধা হয় না। তার মন স্থির থাকে। নিজের অভিনয়ের কাজ ও মেয়ের সঙ্গ এই দুই সময় মন সবচেয়ে শান্ত থাকে বলে নিজেই জানিয়েছেন আলিয়া।

এমনকি বিয়ের দিন সাজগোজের জন্যও স্থির হয়ে বসে থাকতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন আলিয়া। তাইতো মেকআপ আর্টিস্ট পুনীত বি সইনি তর থেকে দুই ঘণ্টা সময় চেয়েছিলেন। কিন্তু এতটা সময় টানা বসে থাকতে পারবেন না বলে জানান তিনি। তার চেয়ে নিজের মতো বসে বিশ্রাম করতে চেয়েছিলেন আলিয়া।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আলিয়া ভাট মানসিক রোগে আক্রান্ত!

আপডেট সময় ০২:৩৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪