সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আসামে দুইবার ভূমিকম্প, ভোরে কাঁপল বাংলাদেশসহ ভুটান, চীনও

সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যমতে, দু’টি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং এবং মরিগাঁওয়ে। এর কেন্দ্রস্থল ছিল মাটির ১০ এবং ৩৫ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে একটি ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ২, অন্যটির মাত্রা ছিল ৪ দশমিক ৯।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে বাংলাদেশ ছাড়াও কেঁপে উঠেছে মিয়ানমার, ভুটান ও চীন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এরআগে সিলেট ও মৌলভীবাজারে দু দফায় ভূমিকম্প অনুভূত হয় গত ১০ ডিসেম্বর রাতে। তার আগে ২ ডিসেম্বর রাতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে গত ২১ নভেম্বর সকাল ১০টা ৩৮ মিনিটে ২৬ সেকেন্ডের একটি ভূমিকম্প অনুভূত হয়।

নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৭। এতে সারা দেশে ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। এছাড়াও আহত হন কয়েক শ মানুষ।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

আসামে দুইবার ভূমিকম্প, ভোরে কাঁপল বাংলাদেশসহ ভুটান, চীনও

আপডেট সময় ০১:২৪:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬