সংবাদ শিরোনাম ::
Logo খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত! Logo চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ Logo আগামী ৫ দিন দেশের কয়েক জায়গায় বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে Logo ভারতের তৃতীয় নাকি নিউজিল্যান্ডের প্রথম? আজ কার হাতে উঠবে শিরোপা? Logo নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আলোচিত-সমালোচিত বালেন্দ্র শাহ      Logo ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী Logo ইরান কতদিন পর্যন্ত তীব্র হামলা চালিয়ে যেতে পারবে জানালো আইআরজিসি Logo যুদ্ধের পর প্রথমবারের মতো কাতার থেকে ছাড়ছে এলএনজির জাহাজ, গন্তব্য বাংলাদেশ! Logo আন্তর্জাতিক নারী দিবস আজ Logo স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতিবন্ধু মুকিত মজুমদার বাবু

ইংলিশদেরকে ভয়ঙ্কর রুপ দেখিয়ে বিধ্বস্ত করল দক্ষিণ আফ্রিকা

গত ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপার খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে দক্ষিণ আফ্রিকাকে। তবে শিরোপা খরা কাটানোর লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিয়েছে প্রোটিয়ারা। দুর্দান্ত ক্রিকেট খেলে গ্রুপ পর্বে অপরাজিত থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।

প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল তারা। দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হলেও তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে প্রোটিয়ারা। এতে কপাল পুড়েছে আফগানিস্তানের। দক্ষিণ আফ্রিকাকে ২০৭ রানে ইংল্যান্ড হারাতে পারলে সেমিফাইনাল খেলতে পারত তারা। কিন্তু টানা তিন ম্যাচ হেরে আফগানদের সঙ্গে নিয়ে বিদায় নিয়েছে ইংলিশরা।

শনিবার (১ মার্চ) আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকাকে ১৮০ রানের লক্ষ্য দিয়েছিল ইংল্যান্ড। জবাব দিতে নেমে ১২৫ বল এবং ৮ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাগড়াছড়িতে বনমোরগ জব্দ করে ‘দেশি মোরগ’ অবমুক্ত!

ইংলিশদেরকে ভয়ঙ্কর রুপ দেখিয়ে বিধ্বস্ত করল দক্ষিণ আফ্রিকা

আপডেট সময় ১১:৪৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫