সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ইউক্রেন নিয়ে জাতিসংঘের ভোটে রাশিয়ার পক্ষে আমেরিকা!

বিশ্বরাজনীতির মঞ্চে এক অভূতপূর্ব ঘটনা ঘটলো। ইউক্রেন যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে জাতিসংঘে পরপর দুটি ভোটে পরাশক্তি রাশিয়ার পক্ষে অবস্থান নিলো এতদিনের চিরবৈরী আরেক পরাশক্তি আমেরিকা!

স্থানীয় সময় সোমবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এই ভোটাভুটি হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রস্তাবে  রাশিয়া–ইউক্রেন যুদ্ধের তিন বছর পূর্তি উপলক্ষে মস্কোর কর্মকাণ্ডের নিন্দা ও ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানানো হয়। প্রস্তাবটি উত্থাপনের শুরুতেই এর বিরোধিতা করে রাশিয়া ও আমেরিকা। এর মধ্যে দিয়ে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধ নিয়ে তাদের অবস্থান আরও স্পষ্ট করল।

এদিকে ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আমেরিকার করা খসড়া প্রস্তাব অনুযায়ী এই সংঘাতের বিষয়ে একটি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেন যুদ্ধ শেষ করার উদ্যোগ গ্রহণ করার পর সোমবার নিরাপত্তা পরিষদ এ অবস্থান নিলো। রয়টার্স বলছে, ওই সংক্ষিপ্ত খসড়া প্রস্তাবটিতে ইউক্রেন বিষয়ে ট্রাম্পের গ্রহণ করা মার্কিন নীতি প্রতিফলিত হয়েছে।

তবে নিরাপত্তা পরিষদে আমেরিকার প্রস্তাবটি পাস হলেও সেখানে ভোট দেওয়া থেকে বিরত ছিল এতদিন আমেরিকার দুই অন্যতম মিত্র যুক্তরাজ্য ও ফ্রান্স।

জাতিসংঘে এমন এক সময়ে এসব হয়ে গেল যখন হোয়াই হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি তখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে নিজেদের মতপার্থক্য দূর করার চেষ্টা করছিলেন।

এ দিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, তিনি আগামী বৃহস্পতিবার নতুন মার্কিন নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারের সময় থেকেই রাশিয়াকে গুরুত্ব দিয়ে বক্তব্য দিচ্ছিলেন। গত মাসে প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠিক শপথ নেওয়ার পর থেকে তিনি ইউক্রেনে যুদ্ধ বন্ধের ওপর আরও জোর দিয়েছেন। চলতি সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ইউক্রেন নিয়ে জাতিসংঘের ভোটে রাশিয়ার পক্ষে আমেরিকা!

আপডেট সময় ০৫:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫