সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ইউক্রেন যুদ্ধবিরতি: পুতিনকে মঙ্গলবার ফোন করবেন ট্রাম্প, যা নিয়ে আলোচনা হতে পারে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনায় মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। মস্কোতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের মধ্যে ‘ইতিবাচক’ বৈঠকের পর এই কথা জানালেন ট্রাম্প।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় প্রেসিডেন্ট বিমান এয়ার ফোর্স ওয়ানে চড়ে  ট্রাম্প সাংবাদিকদের কাছে ঘোষণা করেন, তিনি মঙ্গলবার (১৮ মার্চ) পুতিনের সাথে ফোনে কথা বলবেন।

ট্রাম্প বলেন, “আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলবো। সপ্তাহান্তে অনেক কাজ হয়েছে। যুদ্ধ থামাতে পারি কিনা, দেখতে চাই আমরা। হয়তো পারবো, হয়তো পারবো না। কিন্তু আমাদের বেশ ভালো সম্ভাবনা আছে বলে আমার মনে হয়।”

যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় কী কী ছাড় বিবেচনায় নেওয়া হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা ভূমি নিয়ে কথা বলবো, বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলবো। আমার মনে হয়, ইউক্রেন ও রাশিয়া উভয় পক্ষের মধ্যেই এগুলো ব্যাপকভাবে আলোচিত হয়েছে। আমরাও এগুলো নিয়ে কথা বলছি, কিছু সম্পদ ভাগাভাগির বিষয়ও আলোচনায় আছে।”

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর পর দেশটির ২০ শতাংশ দখলে নিয়েছে রুশ সেনারা। একই সঙ্গে ইউক্রেনকে অচল করে দিতে দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলোতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে।

ট্রাম্পের এই ঘোষণার আগে গত বৃহস্পতিবার মস্কোতে পুতিনের সঙ্গে দেখা করেন মার্কিন দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় গতকাল রোববার এক সাক্ষাৎকারে তিনি সিএনএনকে বলেন, ‘এই সপ্তাহেই দুই প্রেসিডেন্টের মধ্যে একটি ফোনালাপ হবে বলে আশা করি’। তিনি আরও বলেন, ‘আমরা ইউক্রেনীয়দের সঙ্গে যোগাযোগ এবং আলোচনা চালিয়ে যাচ্ছি’।

যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, তার নানা দিক তুলে ধরতে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন স্টিভ উইটকফ। পুতিনের সঙ্গে বৈঠককে ‘ইতিবাচক’ বলে মন্তব্য করেন উইটকফ। সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তিতে রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া ইউক্রেনের ভূখণ্ডের বিষয়ে কী করা হবে, সিএনএনের এমন একটি প্রশ্নের জবাব দেননি স্টিভ উইটকফ।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

ইউক্রেন যুদ্ধবিরতি: পুতিনকে মঙ্গলবার ফোন করবেন ট্রাম্প, যা নিয়ে আলোচনা হতে পারে

আপডেট সময় ০৩:৩৮:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫