সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ইউরোপের তিন দেশে নববর্ষের প্রথম দিনটি যাদের কাছে শুভ হয়নি

আলোর ঝলকানি, আতশবাজি, হই-হুল্লোরে নতুন বছরকে বরণ করে নিয়েছে বিশ্ব। কিন্তু বিশ্বের কিছু জায়গায় এই আনন্দময় মুহূর্ত পরিণত হয় গভীর বিষাদে। বিশেষ করে ইউরোপে।

রাশিয়া: রাশিয়ার দখলে আসা খেরসনে নববর্ষ পালনের অনুষ্ঠানে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত হয়েছে ২৪ জন, যাদের অনেকেই শিশু।

বৃহস্পতিবার খেরসন অঞ্চলের রাশিয়া-নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদোর বলেন, ‘শত্রুপক্ষের’ তিনটি ড্রোন কৃষ্ণ সাগর উপকূলে খোরলিতে একটি ক্যাফে এবং হোটেলে আঘাত করেছে, তখন সেখানে ‘বেসামরিক লোকেরা নববর্ষ উদ্‌যাপন করছিল’।

সুইজারল্যান্ড: অন্যদিকে সুইজারল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি বিলাসবহুল স্কি রিসোর্টে নববর্ষ উদযাপনের সময় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪০ জন নিহত এবং অন্তত ১১৫ জন আহত হয়েছেন।

বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ভোরে ক্রাঁসন-মঁতানা রিসোর্টের একটি জনাকীর্ণ বারে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনের হাত থেকে বাঁচতে আতঙ্কিত মানুষ জানালা ভেঙে বের হওয়ার চেষ্টা করছিলেন। দগ্ধ অবস্থায় অনেককে রাস্তায় ছোটাছুটি করতে দেখা যায়।

বৃহস্পতিবারই সুইস প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করা গাই পারমেলিন সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের দেশের ইতিহাসে অন্যতম ভয়াবহ একটি দুর্ঘটনা।’

এই ঘটনাকে চরম বিপর্যয় হিসেবে উল্লেখ করে তিনি দেশজুড়ে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

নেদারল্যান্ডস: ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে নতুন বছর উদযাপনের রাত পার করেছে নেদারল্যান্ডস। নববর্ষ উদযাপনকারী বাসিন্দাদের কাছ থেকে ‘নজিরবিহীন’ সহিংসতার শিকার হয়েছে পুলিশ। ব্যাপক বিধ্বংসী আগুনে পুড়েছে ঐতিহাসিক আমসটারডাম গির্জা। আতশবাজিতে নিহত হয়েছে ২ জন।

কর্মকর্তারা এ খবর জানিয়েছেন। বিবিসি-র খবর বলা হয়েছে, নতুন বছর উদযাপনের রাতে নেদারল্যান্ডস জুড়ে পুলিশ ও দমকলকর্মীদের ওপর ব্যাপকমাত্রায় হামলা হওয়ার খবর এসেছে। অনেক জায়গায় বাসিন্দারা পুলিশের দিকে আতশবাজি এবং অন্যান্য বিস্ফোরক দ্রব্য ছুড়ে মেরেছে।

এমনই হামলার শিকার হওয়ার কথা জানিয়েছেন ডাচ পুলিশ ইউনিয়নের প্রধান নাইন কুইমান। আমসটারডামে দায়িত্ব পালনকালে তার ওপর আতশবাজি ও অন্যান্য বিস্ফোরক ছোড়া হয় বলে জানান তিনি। এ ধরনের সহিংসতা ‘নজিরবিহীন’ আখ্যা দেন তিনি।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ইউরোপের তিন দেশে নববর্ষের প্রথম দিনটি যাদের কাছে শুভ হয়নি

আপডেট সময় ০২:২৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬