সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

ইলন মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে শীর্ষ ধনকুবের ও স্পেসএক্সের নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে চিঠি লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গত ১৯ ফেব্রুয়ারি মাস্ককে এই চিঠি পাঠান তিনি।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পেজ থেকে এই তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ সফরে তিনি বাংলাদেশি যুবক ও নারীদের সঙ্গে দেখা করতে পারবেন, যারা এই নেতৃস্থানীয় প্রযুক্তির প্রধান সুবিধাভোগীদের মধ্যে থাকবেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, আসুন আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য একসঙ্গে কাজ করি। বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ একীভূত করা গেলে সেটি রূপান্তরমূলক প্রভাব ফেলবে, বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, গ্রামীণ ও ঝুঁকিপূর্ণ নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য।

প্রেস উইং আরও জানায়, প্রধান উপদেষ্টা তার হাই রিপ্রেজেনটেটিভ ড. খলিলুর ড. খলিলুর রহমানকে আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংককে বাংলাদেশে উৎক্ষেপণের জন্য প্রস্তুত করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন। এজন্য তাকে স্পেসএক্স টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করতে বলেছেন প্রধান ‍উপদেষ্টা।

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

ইলন মাস্ককে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ০৬:২৩:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫