সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

ঈদুল আজহার ছুটিতেও খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন

ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের দিনসহ ঈদের আগের ও পরের দিনগুলোতেও এই ব্যবস্থা কার্যকর থাকবে।

বুধবার (৪ জুন) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহার সময় যান চলাচল স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের যাতায়াতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, ১২ মে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ আয়োজিত এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিভাগের সিনিয়র সচিব।

বৈঠকে বলা হয়, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখা যাবে না। এই সিদ্ধান্তের আলোকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়েছে।

আদেশে বলা হয়, ঈদের দিনসহ আগে ও পরে মোট পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা রাখতে হবে। এতে যানবাহনের চলাচল সহজ হবে এবং ঈদযাত্রায় ভোগান্তি কমবে।

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

ঈদুল আজহার ছুটিতেও খোলা থাকবে দেশের সব ফিলিং স্টেশন

আপডেট সময় ০৪:৩৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫