সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের নতুন চাঁদের স্থানাঙ্ক বিবরণী প্রকাশ করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা। সেখানে শাওয়াল মাসের চাঁদের জ্যোতির্বিজ্ঞানীয় হিসেব তুলে ধরা হয়েছে। এই হিসেব অনুযায়ী আগামী ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি।

আবহাওয়া অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯ মার্চ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে অমাবস্যা শেষ হয়ে নতুন চাঁদের উদয় হবে। তবে সেদিন চাঁদের বয়স খুব কম (মাত্র ০.৪৪৮৬ দিন) থাকবে এবং দিগন্ত থেকে এর উচ্চতাও খুব কম হবে। চাঁদের জ্যোতির্বিজ্ঞানীয় তথ্য অনুযায়ী, ওই দিন সূর্যাস্তের পর চাঁদ মাত্র ০.৯ মিনিট স্থায়ী থাকবে, যা খালি চোখে দেখা প্রায় অসম্ভব।

অন্যদিকে, ২০ মার্চ (শুক্রবার) সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে ১.৪৪৮৯ দিন। সূর্যাস্তের পর চাঁদ আকাশে প্রায় ১ ঘণ্টা ৩.১ মিনিট স্থায়ী হবে। ফলে ওই দিন সন্ধ্যায় বাংলাদেশের আকাশে চাঁদ স্পষ্টভাবে দেখা যাবে।

অর্থাৎ, ১৯ মার্চ চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ এবং ২০ মার্চ চাঁদ দেখা যাওয়া সম্ভাবনা প্রবল। তাই রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি। স্বাভাবিকভাবেই ২০ মার্চ চাঁদ দেখা গেলে ২১ তারিখ হবে রোজার ঈদ।

আপলোডকারীর তথ্য

Shuvo

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর

আপডেট সময় ১২:৪২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬