সংবাদ শিরোনাম ::
Logo চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে Logo মৎস্য-জীববৈচিত্র্য রক্ষায় হালদা অববাহিকার মানিকছড়ি অংশে তামাক চাষ বন্ধ Logo মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা Logo আবারও ইমরান খানের অসুস্থতার গুঞ্জন, বিরোধী দল ও তারকা ক্রিকেটারদের চাপে সরকার Logo টানা পাঁচ দিনের ছুটির পর আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান Logo রামপুরায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ৪ মার্চ Logo হিন্দুস্তান টাইমস: তারেক সরকারের শপথে মোদির আসার সম্ভাবনা নেই Logo এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান Logo শীত শেষে কিভাবে গরম কাপড় গুছিয়ে রাখবেন Logo সুন্দরবন দিবসকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি

উপকূলীয় এলাকায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদি সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সৌদি আরবের কাছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ ও সুপেয় পানি সরবরাহ নিশ্চিতে সহায়তা চেয়েছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে:

“পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সাথে আজ রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে তাঁর দপ্তরে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ. বিন আবিয়াহ সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতকালে পরিবেশ উপদেষ্টা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, দেশে সবুজায়ন, এবং উপকূলীয় লবণাক্ত অঞ্চলের স্থানীয় জনগণের জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং-এর মাধ্যমে সুপেয় পানি সরবরাহ বিষয়ক উদ্যোগে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। এই পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জায়াফের এইচ. বিন আবিয়াহ আসন্ন ইসলামিক কনফারেন্সের ৫ম সেশনে পরিবেশ উপদেষ্টার অংশগ্রহণের আহ্বান জানান এবং বাংলাদেশের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সৌদি সরকারের সম্ভাব্য সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি ও পানি ব্যবস্থাপনা খাতে যৌথ উদ্যোগের সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন।’

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

চলতি সপ্তাহে দেশজুড়ে গরমের অনুভূতি কিছুটা বাড়তে পারে

উপকূলীয় এলাকায় রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্পে সৌদি সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় ০৫:২৩:৫২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫