সংবাদ শিরোনাম ::
Logo ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা Logo বৈধ অস্ত্র ৩১ জানুয়ারির মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ Logo সিলেটে ট্রেনের ধাক্কায় মেরুদণ্ডে আঘাত পাওয়া হাতির অবস্থা আশঙ্কাজনক Logo সড়কজুড়ে অবৈধ বালুর ব্যবসা, হুমকির মুখে পরিবেশ Logo শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ Logo কেন ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রধান উপদেষ্টা ও অন্তর্বর্তী সরকার: প্রেস উইংয়ের ব্যাখ্যা Logo যে উপায়ে কাপড়ের কঠিন দাগ সহজে দূর করা যায় Logo ইরানে বিক্ষোভ-সহিংসতায় নিহত বেড়ে ৫ হাজার, ইসরায়েল-আমেরিকাকে দায়ী করলেন খামেনি Logo প্লাস্টিক বর্জ্য পুড়িয়ে ধান সেদ্ধ! বাতাসে, খাদ্যে, ফসলে বিষ Logo জুলাই যোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে পৃথক বিভাগ করার প্রতিশ্রুতি তারেক রহমানের

এই শীতে হাঁসের মাংস খেতে হলে যা জানতে হবে

এই শীতে হাঁসের মাংস খেতে হলে কি জানতে হবে

শীত মানেই হাঁসের মাংষ। আর বাঙালি মাত্রইশীতের সময় চালের রুটি, পিঠা আর হাঁসের মাংস ভোজনের চিরচেনা অনুষঙ্গ। আর বছরের শেষ দিন, বা শুরুর ক্ষণে বাসার ছাদে ছোটখাটো পিকনিক বা আত্মীয়স্বজন নিয়ে চলে খাদ্য-উৎসব। শীতের দিনে গরম গরম হাঁসের মাংস খেতে যেমন ভালো লাগে, তেমনি এই খাবার নিয়ে কিছু সচেতনতাও জরুরি। কারণ পুষ্টিগুণের পাশাপাশি হাঁসের মাংসের কিছু সীমাবদ্ধতাও আছে, যা না জানলে আনন্দের আয়োজনেই শরীর খারাপ হওয়ার ঝুঁকি থাকে।

শীত ও হাঁসের মাংসের ঐতিহ্য

শীতকালে হাঁসের মাংস খাওয়ার একটি সামাজিক ও খাদ্যাভ্যাসগত ঐতিহ্য আছে। শীতে হাঁস তুলনামূলকভাবে বেশি মোটা ও শক্তিশালী হয়, ফলে মাংসও হয় স্বাদে গাঢ়। এ সময় শরীরের শক্তি ধরে রাখতে মানুষ তুলনামূলক ভারী খাবারের দিকে ঝোঁকে। তাই শীত মানেই পিঠা, চালের রুটি আর হাঁসের মাংসের ঝোল— যা বহু পুরানো সমাহার।

হাঁসের মাংসের পুষ্টিগুণ

হাঁসের মাংস প্রোটিনসমৃদ্ধ খাবার। এতে শরীরের পেশি গঠনে সহায়ক উপাদান থাকে। পাশাপাশি এতে লৌহ ও জিঙ্ক রয়েছে, যা রক্তস্বল্পতা কমাতে এবং রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে। “হাঁসের মাংসে থাকা কিছু ভিটামিন শরীরের শক্তি উৎপাদনে ভূমিকা রাখে”। পাশাপাশি এই মাংসে চর্বির পরিমাণও তুলনামূলক বেশি। আর বিষয়টি মাথায় রাখা জরুরি।

দিনের যে সময়ে হাঁসের মাংস খাওয়া ভালো

হাঁসের মাংস হজমে সময় লাগে। তাই দিনের বেলায়, বিশেষ করে দুপুরে খাওয়া তুলনামূলক ভালো। এতে শরীরের পাচনতন্ত্র খাবার হজমের জন্য পর্যাপ্ত সময় পায়। রাতে হাঁসের মাংস খেলে অনেকের বুকজ্বালা, গ্যাস বা ভারী লাগার সমস্যা হতে পারে। নতুন বছরের রাতে দেরি করে ভোজের আয়োজন হলে পরিমাণে সংযত থাকাই ভালো।

কোন বয়সিদের জন্য কতটুকু উপযোগী?

প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের জন্য মাঝারি পরিমাণ হাঁসের মাংস ক্ষতিকর নয়। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হজম ক্ষমতা কমে, তাই বয়স্কদের ক্ষেত্রে পরিমাণ কম রাখা উচিত। শিশুদের জন্য ভালোভাবে রান্না করা হাঁসের মাংস ভালো। তবে অতিরিক্ত তেল-মসলা শিশুর পেটের সমস্যা বাড়াতে পারে।

যারা হাঁসের মাংস এড়িয়ে চলবেন

যাদের উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, কোলেস্টেরলের সমস্যা বা গুরুতর গ্যাস্ট্রিকের সমস্যা আছে, তাদের হাঁসের মাংস এড়িয়ে চলাই ভালো। কিডনি বা বৃক্ক এবং লিভার বা যকৃতের জটিল রোগে ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও হাঁসের মাংস খাওয়া ঠিক নয়। এসব ক্ষেত্রে নতুন বছরের আনন্দের জন্য অন্য হালকা খাবার বেছে নেওয়াই নিরাপদ। উচ্চ কোলেস্টেরল অতিরিক্ত চর্বিযুক্ত অংশ এড়িয়ে চলুন। গ্যাস্ট্রিক বা হজম সমস্যা থাকলে বেশি ঝাল–মশলা এড়িয়ে খান। বাত বা ইউরিক এসিড বেশি থাকলে পরিমাণ কম রাখুন।

রান্নার ধরনেও সচেতনতা দরকার

হাঁসের মাংস রান্নার সময় অতিরিক্ত তেল ও মসলা ব্যবহার না করাই ভালো। ঝোল বা হালকা ঝাল দিয়ে রান্না করলে তা তুলনামূলক সহজে হজম হয়। খুব ঝাল বা অতিরিক্ত চর্বিযুক্ত রান্না পেটের সমস্যা বাড়াতে পারে। শীতে হাঁসের মাংস উপকারী, তবে পরিমিত পরিমাণে, ভালোভাবে রান্না করে এবং নিজের শারীরিক অবস্থার কথা মাথায় রেখে খাওয়াই সবচেয়ে ভালো।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার ভিডিও বার্তা

এই শীতে হাঁসের মাংস খেতে হলে যা জানতে হবে

আপডেট সময় ০৭:০৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬