সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

অন্তর্বর্তীকালীন সরকারের পঞ্চম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৪ হাজার ২৪৬ কোটি টাকা ব্যয়ে ১০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন মুহাম্মদ ইউনূস।

সভাশেষে পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, একনেক সভায় চট্টগ্রাম কর ভবন নির্মাণ, মোংলা বন্দরে ‘পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং প্রকল্পসহ ৪ হাজার ২৪৬ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে ১০ টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।

এরমধ্যে সরকারি অর্থায়নে ৩ হাজার ৬৩২ কোটি ১ লাখ টাকা, প্রকল্প ঋণ ২০৫ কোটি ৭৯ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়নে ৪০৮ কোটি ৯২ লাখ টাকা ব্যয় করা হবে।

এছাড়া চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বর পর্যন্ত ৪০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়ন হয়েছে জানিয়ে তিনি বলেন, গত অর্থবছরের একই সমেয় এর পরিমাণ ছিল ৬২ হাজার কোটি টাকা।

সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হলো: অর্থ মন্ত্রণালয়ের ’চট্টগ্রাম কর ভবন নির্মাণ’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের ৩টি প্রকল্প ’মোংলা বন্দরে পশুর চ্যানেলে সংরক্ষণ ড্রেজিং’ প্রকল্প, ’মোংলা বন্দরের জন্য সহায়ক জলযান সংগ্রহ (১ম সংশোধিত)’ প্রকল্প এবং ’Establishment of Global Maritime Distress and Safety System & Integrated Maritime Navigation System (EGIMNS)’ প্রকল্প। কৃষি মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ’ডাল ও তৈলবীজ উৎপাদনের মাধ্যমে টেকসই পুষ্টি নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প (২য় পর্যায়)’ প্রকল্প ও ’সিলেট বিভাগে ভূ-উপরিস্থ পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি’ প্রকল্প। এছাড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ’দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রীজ পুনঃনির্মাণ/পুনর্বাসন (২য় সংশোধিত)’ প্রকল্প; বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ’ডুপিটিলা-১ ও কৈলাশটিলা-৯নং কূপ (অনুসন্ধান কূপ) খনন’ প্রকল্প, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ’Construction of Bangladesh Buddhist Monastery Complex at Lumbini Conservation Area, Nepal’ প্রকল্প এবং খাদ্য মন্ত্রণালয়ের ’আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ (৪র্থ সংশোধিত)’ প্রকল্প।

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

একনেকে ৪২৪৬ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আপডেট সময় ০৬:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫