জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ের মোট ১৮টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ১০১ কোটি ১০ লাখ টাকা, বৈদেশিক ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরস্বাস্থ্য পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ।
তিনি জানান, ১৮ প্রকল্প বাস্তবায়নে মোট অর্থায়নের পরিমাণ ১৬ হাজার ৩২ কোটি ৭৭ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়নের পরিমাণ ১০ হাজার ১০১ কোটি ১০ লাখ টাকা। বিদেশি ঋণের পরিমাণ ৫ হাজার ৬০৯ কোটি ৭৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।
পরিকল্পনা উপদেষ্টা জানিয়েছেন, অনুমোদিত ১৮ প্রকল্পের মধ্যে নতুন প্রকল্পের সংখ্যা ১৩টি সংশোধিত প্রকল্পের সংখ্যা পাঁচটি।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ ও নারী-শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ-সড়ক-রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ-বন-পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রকৃতিবার্তা ডেস্ক 




















