সংবাদ শিরোনাম ::
Logo গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি Logo গ্যাস সংকটের মুখে এলপিজি আমদানির ঋণ সুবিধা সহজ করলো বাংলাদেশ ব্যাংক Logo নিহত আনুমানিক ৫০০! ইরানে হচ্ছেটা কী! দেশটির নতুন বিক্ষোভের কারণ ও ঘটনাপ্রবাহ দেখুন টাইমলাইনে Logo ৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়ায় বাংলাদেশে সম্ভাব্য প্রভাব Logo দূষিত বাতাসে সোমবারও এক নম্বর ঢাকা Logo বিলুপ্ত জাতের প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি : মৎস্য উপদেষ্টা Logo যে কারণে হলো তাহসান-রোজার বিবাহ বিচ্ছেদ Logo আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক Logo আজ কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের প্রয়াণ দিবস Logo আজ বায়ুদূষণের তালিকার শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

এবার ক্ষমা চাইলেন শ্রদ্ধা কাপুর

এবার ক্ষমা চাইলেন শ্রদ্ধা কাপুর

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে আমরা সবাই চিনি বড় পর্দার হাসিখুশি তারকা হিসেবে। কিন্তু তার জীবনও শুরু হয়েছিল একদম সাধারণভাবেই—যেখানে নিজের খরচ চালাতে তাকে কফির দোকানে কাজ করতে হয়েছে।

সম্প্রতি একটি চাকরি খোঁজার অ্যাপে নিজের প্রোফাইল আপডেট করতে গিয়ে পুরনো সেই স্মৃতির কথা টেনে আনেন শ্রদ্ধা। অভিনেত্রী বা উদ্যোক্তা ছাড়াও সেখানে তিনি লিখেছেন—তিনি এক সময় কফি আর স্যান্ডউইচ বানাতেন!

২০০৫ সালে শ্রদ্ধা পড়াশোনা করছিলেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বস্টন ইউনিভার্সিটিতে। তখন নিজের হাত খরচ চালাতে কাজ নেন একটি আন্তর্জাতিক কফি চেইনে। কাজটা ছিল ওয়েটারের—অর্ডার নেওয়া, কফি বানানো, স্যান্ডউইচ তৈরি করা—সবই করতে হতো।

সেই সময়ের কথা মনে করে শ্রদ্ধা হেসে বলেন, ‘আমি যাদের কফি বানিয়ে খাইয়েছি, তাদের সবার কাছে ক্ষমা চাই।’ বুঝতেই পারছেন, কফির স্বাদ হয়তো খুব একটা ভালো হতো না!

আজ শ্রদ্ধা কাপুর বলিউডের এক পরিচিত মুখ। পর্দার পেছনে তার এই সংগ্রামের গল্পটা জানলে অনেকেই হয়তো নতুনভাবে অনুপ্রাণিত হবেন।

তিনি খুব অল্প বয়সে বলিউডে পা রাখেননি। বরং অনেক সময় নিয়েছেন, প্রস্তুতি নিয়েছেন এবং প্রায় ১৩ বছরের চেষ্টায় নিজের জায়গা তৈরি করেছেন ইন্ডাস্ট্রিতে।

শুধু অভিনয় নয়, এখন তিনি একজন উদ্যোক্তাও।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের প্রচারে অন্তর্বর্তী সরকারের নানা কর্মসূচি

এবার ক্ষমা চাইলেন শ্রদ্ধা কাপুর

আপডেট সময় ১২:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫