সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

এবার ভূমিকম্প মিয়ানমারে, ঢাকার সঙ্গে কম্পনমাত্রা ও সময়ের আশ্চর্য মিল

বাংলাদেশের পর এবার মাঝারি মাত্রার ভূমিকম্পে কাঁপল মিয়ানমার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে মিয়ানমারে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

মূলত, আন্দামান সাগরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়েছে মিয়ানমারের প্রতিবেশী থাইল্যান্ডেও। এক সপ্তাহের মধ্যে অঞ্চলে এটি দ্বিতীয় বড় ভূমিকম্পের ঘটনা, যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে জনমনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের দাওয়েই শহর থেকে প্রায় ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, আন্দমান সাগর এলাকায়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

এর আগে বাংলাদেশে শুক্রবার ও শনিবার কয়েক দফা ভূমিকম্প আঘাত হানে। প্রথম ভূমিকম্পটি শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত হয়। এতে কেঁপে ওঠে রাজধানীসহ আশপাশের এলাকা। ওই ঘটনায় শিশুসহ ১০ জন নিহত ও ছয় শতাধিক মানুষ আহত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

নাটকীয়ভাবে পরদিন একই সময়ে আবারও ভূকম্পন অনুভূত হয় নরসিংদীতে। জেলার পলাশ উপজেলায় সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৩।

একই দিন ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে রিখটার স্কেলে ৩ দশমিক ৭ মাত্রার এবং এর এক সেকেন্ড পর সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এটির মাত্রা ৪ দশমিক ৩। একটির উৎপত্তিস্থল বাড্ডায়, আরেকটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী।

আপলোডকারীর তথ্য

Shuvo

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

এবার ভূমিকম্প মিয়ানমারে, ঢাকার সঙ্গে কম্পনমাত্রা ও সময়ের আশ্চর্য মিল

আপডেট সময় ০২:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫