সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

এবার ‘রাগিনী এমএমএস থ্রি’-তে উত্তাপ ছড়াবেন তামান্না

এবার 'রাগিনী এমএমএস থ্রি'-তে উত্তাপ ছড়াবেন তামান্না

‘সেক্স সিম্বল’ হিসেবে খ্যাত সানি লিওনকে সরিয়ে এবার জায়গা করে নিলেন দক্ষিণী তারকা তামান্না ভাটিয়া। বলিউডের বহুল আলোচিত ও সেনসেশনাল হরর ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’ আবারও ফিরছে নতুন চমক নিয়ে। দ্বিতীয় কিস্তিতে সানি লিওনের উপস্থিতি যেমন দর্শকদের মধ্যে তুমুল সাড়া ফেলেছিল, এবার তেমনই আলোড়ন তুলতে প্রস্তুত হচ্ছেন দক্ষিণের ‘মিল্ক বিউটি’খ্যাত অভিনেত্রী তামান্না। জনপ্রিয় প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’-এর কাজ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, একতা কাপুর অনেক দিন ধরেই নতুন কিস্তি বানানোর কথা ভেবেছিলেন। অবশেষে উপযুক্ত গল্প পেয়েছেন এবং চলতি বছরের শেষের দিকেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। আর আগের দুই কিস্তির মতো এবারও ভৌতিক আবহে ছড়ানো হবে উষ্ণতা।

২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি, আর ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে তৈরি হয় ‘রাগিনী এমএমএস ২’। এবার সেই ধারাবাহিকতার তৃতীয় কিস্তির প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। সূত্র থেকে আরও জানা যায়, সম্প্রতি তামান্না ভাটিয়ার সঙ্গে নাকি চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন পরিচালক একতা। ছবির ভৌতিক টুইস্ট শুনে অভিনেত্রী নিজেও নাকি অবাক হয়েছেন।

সব মিলিয়ে ‘রাগিনী এমএমএস থ্রি’কে ঘিরে এখন থেকেই বলিউডে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। তামান্না ভাটিয়ার প্রথমবারের মতো এমন ভৌতিক-ইরোটিক ঘরানার ছবিতে অভিনয় কারটা দর্শকদের জন্য হবে বাড়তি আকর্ষণ। আর একতা কাপুরের চমকপ্রদ পরিকল্পনা ও জমজমাট গান ছবিটিকে আরও রঙিন করে তুলবে বলেই মনে করছেন সিনে-বিশ্লেষকরা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

এবার ‘রাগিনী এমএমএস থ্রি’-তে উত্তাপ ছড়াবেন তামান্না

আপডেট সময় ০৪:৩৯:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫