সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

এবার হ্যাকার চরিত্রে দেখা যাবে জ্যাকুলিনকে!

এবার হ্যাকার চরিত্রে দেখা যাবে জ্যাকুলিনকে সনু সুদ পরিচালিত ‘ফতেহ’ সিনেমাতে। এরই মধ্যে মুভিটির ট্রেইলার মুক্তি পেয়েছে। সেখানে দেখা যায় সনু সুদ অর্থাৎ ফতেহ, একজন সাবেক স্পেশাল পুলিশ অফিসার। তিনি পাঞ্জাবে শান্তিপূর্ণ জীবন কাটাচ্ছিলেন।

তবে জীবনে ছিল তার ভয়ংকর অতীত। হঠাৎ একদিন একটি গ্রামের মেয়ে বিপজ্জনক সাইবারক্রাইম সিন্ডিকেটের শিকার হয়ে যায়। এরপর ফতেহের সঙ্গে খুশি নামে একজন নৈতিক হ্যাকারের পরিচয় হয় এবং ফতেহ তার সঙ্গে মিলিত হয়ে সম্মিলিত দক্ষতা ব্যবহার করে সাইবারক্রাইম সিন্ডিকেটের জাল উন্মোচন করতে থাকেন। করেন ন্যায়ের জন্য লড়াই। আর এভাবেই এগোতে থাকে সিনেমার কাহিনি।

এ মুভিতে জ্যাকুলিন ফার্নান্দেজকে খুশি নামে একজন নৈতিক হ্যাকার হিসেবে দেখা যাবে। প্রকাশিত ট্রেইলার দেখে বোঝা যাবে যে, জ্যাকুলিনের চরিত্রটি কেবল একটি স্টেরিও টাইপিক্যাল টেকনোলজিস্ট কিংবা সোনু সুদের প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং চরিত্রটি আরও গভীর কিছু করতে যাচ্ছে বলে মনে হবে।

এদিকে নাসিরউদ্দিন শাহের চরিত্রটি গোপন রাখা হয়েছে। তবে ট্রেইলারে তার চরিত্রটি দেখে খুবই রহস্যময় লাগবে।

মুভির ট্রেলারে নির্মাতা একেবারে পূর্ণ অ্যাকশন, হিংসা এবং রক্তাক্ত মুহূর্তগুলো উপস্থাপন করেছেন, যা সিনেমাটিকে কিছুটা নিখিল নাগেশ ভাটের ‘কিল’ ছবির স্মৃতি রোমন্থন করায়।

ফতেহ সিনেমাটি সোনু সুদ নিজেই পরিচালনা করেছেন। যার মাধ্যমে সিনেমা নির্মাতার জগতে অভিষেক ঘটল তার। সোনু সুদ পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন, জ্যাকুলিন, নাসিরউদ্দিন শাহ, বিজয় রাজ, শিব জ্যোতি রাজপুতসহ আরও অনেকে।

মুভিটি ২০২৫ সালের ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। জ্যাকুলিন এ বছর ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের কাছে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন।

তাকে সবশেষ দেখা যায় ভ্যালেরি মিলেভ পরিচালিত ‘কিল এম অল ২’ সিনেমায়। জ্যাকুলিনের পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করেন জান ক্লদ ভ্যান ড্যাম, পিটার স্টর্মার, মারিয়া কনচিটা আলোনসোসহ আরও অনেকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

এবার হ্যাকার চরিত্রে দেখা যাবে জ্যাকুলিনকে!

আপডেট সময় ০৪:১৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪