আরেক দফা কমলো এলপি গ্যাসের দাম

আরেক দফা কমলো এলপি গ্যাসের দাম

ভোক্তা পর্যায়ে আরেক দফা কমানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দাম কমানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এছাড়া ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের মূসকসহ মূল্য প্রতি লিটার ৫৮.১৫ টাকায় সমন্বয় করতে আদেশ দিয়েছে বিইআরসি।

এর আগে গত ৩ আগস্ট সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় আগস্ট মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সেপ্টেম্বর মাসের জন্য সৌদি আরামকোর প্রোপেন এবং বিউটেনের ঘোষিত সৌদি সিপি প্রতি মেট্রিক টন যথাক্রমে ৫২০ মার্কিন ডলার ও ৪৯০ মার্কিন ডলার এবং প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ অনুযায়ী প্রোপেন ও বিউটেনের গড় সৌদি সিপি প্রতি মেট্রিক টন ৫০০.৫০ মার্কিন ডলার বিবেচনায় সেপ্টেম্বর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের দাম ভোক্তা পর্যায়ে সমন্বয় করা হলো।

জনপ্রিয় সংবাদ

সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আরেক দফা কমলো এলপি গ্যাসের দাম

আপডেট সময় ০৪:২৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫