সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

সংযুক্ত আরব আমিরাতে ৯ সেপ্টেম্বর শুরু হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। এবারের আসরে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলবে সর্বোচ্চ ৮ দল। সরাসরি অংশ নিয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। বাছাই পর্ব পেরিয়ে খেলবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও হংকং। ৮ দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপ ‘এ’-তে আছে ভারত, ওমান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত। গ্রুপ ‘বি’-তে আছে বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা ও আফগানিস্তান।

প্রতিটি দল একে অন্যের সঙ্গে গ্রুপ পর্বে একবার করে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে সুপার ফোরে, যেখানে সবাই সবার সঙ্গে খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। আসন্ন এই টুর্নামেন্ট সামনে রেখে সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশ প্রকাশ করেছে ক্রিকইনফো। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে সেই একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান।

এই একাদশ নির্বাচনের ক্ষেত্রে ক্রিকইনফো দুটি বিষয়কে প্রাধান্য দিয়েছে। শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়, বরং সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে। একটি দেশ থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় নেওয়ার সুযোগ রাখা হয়েছিল।

ক্রিকইনফোর একাদশে সাকিব আল হাসান জায়গা পেয়েছেন তার অলরাউন্ড পারফরম্যান্সের জন্য। বাংলাদেশের জার্সিতে যেমন দুর্দান্ত ছিলেন সাকিব, তেমনি বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি লিগে দাপটের সঙ্গে খেলেছেন তিনি। সর্বোচ্চ চারজন ক্রিকেটারকে রাখা হয়েছে ভারত থেকে। তিনজন ক্রিকেটার রয়েছেন শ্রীলঙ্কা থেকে। এ ছাড়া পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারও রয়েছেন একাদশে। দলটির অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে ধোনিকে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

এশিয়ার সেরা একাদশে সাকিব আল হাসান

আপডেট সময় ০১:৩৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫