সংবাদ শিরোনাম ::
Logo সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত Logo ইবোলা ভাইরাসে জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার Logo হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু Logo থাইল্যান্ডে সবচেয়ে বড় ডাইনোসর নাগাটাইটানের খোঁজ Logo বৃষ্টি-লঘুচাপ, আগামী কয়েকদিন যেমন থাকতে পারে আবহাওয়া Logo শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত, নতুন কমিটি গঠন Logo এবারের কোরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’ Logo সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমানের জানাজায় অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী Logo সুন্দরবনের বিপদ বাড়ছেই: ভৈরব-রূপসার তলদেশে মাইক্রোপ্লাস্টিক-ভারী ধাতু   Logo রোববার রাত থেকে টানা ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

এশিয়ার ৪ দেশে ঘূর্ণিঝড়ের প্রভাবে অসময়ের বন্যা, ভূমিধসে প্রাণহানি প্রায় ৭’শ  (ছবিতে তাণ্ডবের খণ্ডচিত্র)

নভেম্বরের শেষেও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে এশিয়া। শ্রীলংকায় ঘূর্ণিঝড় ডিটওয়াহর তাণ্ডবে মৃতের সংখ্যা প্রায় ২০০। এর আগে আরেক ঝড়ের কারণে ব্যাপক বৃষ্টিতে বন্যা ও ভুমিধসের কবলে পড়ে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়া। সব মিলিয়ে দেশগুলোতে প্রায় ৭০০ মানুষের প্রাণহানির খবর সামনে আসছে।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বৃষ্টি শুরু হয় গত বুধবার। দেশটির আচেহ প্রদেশের বিরেউন এলাকার এক বাসিন্দা বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘বন্যার সময় সবকিছু ভেসে গেল। কাপড়চোপড় বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু বাড়িটাই ধসে পড়ল।’

নিখোঁজ মানুষের সংখ্যা শতাধিক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাজারো মানুষ এখনো আটকে আছেন, এমনকি অনেকে তাদের বাড়ির ছাদে আশ্রয় নিয়ে উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।

শনিবার পর্যন্ত ইন্দোনেশিয়ায় ৩০০ জনের বেশি এবং থাইল্যান্ডে ১৬০ জনের মতো মানুষ মারা গেছেন। মালয়েশিয়ায়ও কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শ্রীলঙ্কায় সাইক্লোন ‘ডিটওয়াহর’ আঘাতে ১৭০ জনের বেশি নিহত এবং ১৬৫ জনের মতো নিখোঁজ রয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এছাড়া ইন্দোনেশিয়ায় ‘সেনইয়ার’ নামে এক ট্রপিক্যাল সাইক্লোন ভয়াবহ ভূমিধস ও বন্যা সৃষ্টি করেছে। এতে হাজারের বেশি ঘরবাড়ি তলিয়ে যায় এবং বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, সুমাত্রায় বন্যায় প্রায় ৩০০ মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

আচেহ প্রদেশের আরিনি আমালিয়া বিবিসিকে বলেন, ‘পানি এমন গতিতে এলো যে কয়েক সেকেন্ডের মধ্যে তা ঘরবাড়ির ভেতর ঢুকে পড়ে’। তিনি জানান, দাদিকে নিয়ে তারা কাছের উঁচু জায়গায় আশ্রয় নেন। পরদিন বাড়ি থেকে কিছু নেয়ার জন্য ফিরলে দেখেন, “সবই তলিয়ে গেছে’।

পশ্চিম সুমাত্রায় বাড়িতে পানি ঢোকার পর মেরি ওসমান নামে এক ব্যক্তি জানান, তিনি প্রবল স্রোতে ভেসে গিয়েছিলেন এবং পরে কোনওমতে একটি দড়ি ধরে নিজেকে বাঁচাতে সক্ষম হন।

এদিকে খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতাও বাধাগ্রস্ত হচ্ছে। যদিও কয়েক হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, তারপরও এখনও শতাধিক মানুষ আটকা পড়ে আছেন বলে ইন্দোনেশিয়ার দুর্যোগ সংস্থা জানিয়েছে।

অন্যদিকে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সংকলা প্রদেশে বন্যার পানির উচ্চতা ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উঠে যায়। এতে করে সেখানে অন্তত ১৪৫ জনের মৃত্যু হয়েছে। মূলত এটি গত এক দশকে সবচেয়ে ভয়াবহ বন্যা। সবমিলিয়ে দেশটির ১০টি বন্যাকবলিত প্রদেশে ১৬০ জনের বেশি মারা গেছেন, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন ৩৮ লাখ মানুষ।

এছাড়া হাট ইয়াই শহরে এক দিনে ৩৩৫ মিমি বৃষ্টি হয়েছে, যা গত ৩০০ বছরে সর্বোচ্চ। পানি নামার পর সেখানে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকে। স্থানীয় এক হাসপাতালে মরদেহ রাখার জায়গা না থাকায় সেগুলো রেফ্রিজারেটেড ট্রাকে সরিয়ে নিতে হয়। থানিতা খিয়াওহম নামে হাট ইয়াইয়ের এক বাসিন্দা বিবিসিকে বলেন, ‘আমরা সাত দিন পানির মধ্যে আটকে ছিলাম, কোনো সংস্থা সাহায্য করতে আসেনি।’

সরকার নিহতদের পরিবারের জন্য দুই মিলিয়ন বাত (৬২ হাজার ডলার) পর্যন্ত ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এছাড়া পার্শ্ববর্তী মালয়েশিয়ায় মৃত্যুর সংখ্যা কম হলেও ক্ষতির পরিমাণ কম নয়। উত্তরের পেরলিস প্রদেশের বহু এলাকা পানির নিচে রয়েছে। সেখানে দুইজনের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন।

আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার এ চরম আবহাওয়া সম্ভবত ফিলিপাইনের টাইফুন কোতো ও মালাক্কা প্রণালিতে বিরল সাইক্লোন সেনইয়ারের প্রভাবে তৈরি হয়েছে।

সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই অঞ্চলে মৌসুমি বৃষ্টি হয়। তবে জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টির ধরন পাল্টে গেছে। বৃষ্টি এখন আরও তীব্র, দীর্ঘস্থায়ী ও ঝোড়ো হয়ে উঠছে। আর এটিই মূলত বন্যা ও ঝোড়ো হাওয়া বাড়িয়ে দিচ্ছে।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

সিন্ধু পানিচুক্তি নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় উড়িয়ে দিল ভারত

এশিয়ার ৪ দেশে ঘূর্ণিঝড়ের প্রভাবে অসময়ের বন্যা, ভূমিধসে প্রাণহানি প্রায় ৭’শ  (ছবিতে তাণ্ডবের খণ্ডচিত্র)

আপডেট সময় ০৬:০৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫