সংবাদ শিরোনাম ::
Logo প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু Logo হাম হলে শিশুকে যেসব খাবার খাওয়াবেন Logo ২২০০ পিঁপড়া পাচার চেষ্টায় চীনা নাগরিকের এক বছরের জেল Logo চট্টগ্রামে নিজেই হাসপাতালে এসে ডাক্তার ডেকে চিকিৎসা নিলো কাক! Logo বাংলাদেশে প্রতি তিন শিশুর মধ্যে এক জন মারাত্মকভাবে জলবায়ু ঝুঁকির মুখে Logo এপ্রিল এখন পর্যন্ত সহনীয়, দেশে এবছরের গ্রীষ্ম কম ভোগাবে আশা আবহাওয়াবিদের   Logo আজ স্বাধীনতা পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী Logo ‘ধান খাওয়ায়’ মেরে ফেলা হলো বাবুই পাখির ২৯ বাচ্চা, এক জনের কারাদণ্ড Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

ওমানকে ৪২ রানে হারিয়ে দিয়েছে আরব আমিরাত

ওমানকে ৪২ রানে হারিয়ে দিল আরব আমিরাত

টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওমান। সংযুক্ত আরব আমিরাতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার আলিশান শারাফু। ৮৮ রানের জুটি গড়েন তারা দুইজন। শারাফুকে শিকার করে আরব আমিরাতের উদ্বোধনী জুটি ভাঙেন জিতেন রমানন্দী। ৩৮ বলে ৫১ রান করে বিদায় নেন শারাফু। সাতটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

আরব আমিরাতের ফিনিশার ও মারকুটে ব্যাটার আসিফ খান তিনে নেমে সুবিধা করতে পারেননি। ৫ বলে ২ রান করেই বিদায় নেন তিনি। এরপর মোহাম্মদ জোহাইব সঙ্গ দেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিমকে। তবে ১৩ বলে ২১ রান করে বিদায় নেন জোবাহবও। দুইটি চার ও একটি ছক্কা আসে তার ব্যাট থেকে।

শেষ ওভারে আউট হয়ে যান ওয়াসিম। তিনিও করেন অর্ধশতক। ৫৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে রান-আউট হন স্বাগতিক অধিনায়ক। তার ইনিংসে ছিল ছয়টি চার ও তিনটি ছক্কা।

নির্ধারিত ২০ ওভারে সংযুক্ত আরব আমিরাত সংগ্রহ করে ৫ উইকেটে ১৭২ রান। হার্শিত কৌশিক খেলেন ৮ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস। ওমানের পক্ষে দুইটি উইকেট শিকার করেন জিতেন।

রান তাড়া করতে নেমে প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে ওমান। যদিও ওপেনার জাতিন্দর সিং ১০ বলে ২০ রানের ইনিংস খেলেন, তবে টপ অর্ডারের আর কেউ দুই অঙ্কই স্পর্শ করতে পারেনি। মিডল অর্ডারে আরিয়ান বিশত ৩২ বলে ২৪ রানের ধীরগতির ইনিংস খেলেন।

বিনায়ক শুকলা করেন ১৭ বলে ২০ রান এবং জিতেন রমানন্দী করেন ৯ বলে ১৩ রান। ওমান অলআউট হয়ে যায় ১৩০ রানে। ৮ বল থাকতেই অলআউট হয় দলটি।

আরব আমিরাতের পক্ষে ২৩ রানের বিনিময়ে চারটি উইকেট নেন জুনাইদ সিদ্দিকী। দুইটি করে উইকেট নেন হায়দার আলী ও মোহাম্মদ জাওয়াদউল্লাহ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন মুকিত মজুমদার বাবু

ওমানকে ৪২ রানে হারিয়ে দিয়েছে আরব আমিরাত

আপডেট সময় ০৯:৫৪:১৭ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫