সংবাদ শিরোনাম ::
Logo যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে Logo ইরানে হামলার জেরে পাকিস্তানে বায়ুদূষণের সতর্কতা Logo পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ‘ন্যাশনাল গ্রিন মিশন’ পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী Logo ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাব্য তারিখ জানাল আবহাওয়া অধিদপ্তর Logo ডেপুটি স্পিকার হলেন ব্যারিস্টার কায়সার কামাল Logo ত্রয়োদশ সংসদের স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ Logo ভিন্ন সুরে যুদ্ধ বন্ধের কথা বললেন ট্রাম্প ও পেজেশকিয়ান, তবে ইসরায়েল বলছে না   Logo আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন Logo ডেঙ্গু-চিকুনগুনিয়া রোধে সারাদেশে পরিচ্ছন্নতা অভিযানের আহ্বান প্রধানমন্ত্রীর Logo মোহাম্মদপুরে বিড়াল হত্যায় আসামির ৬ মাসের কারাদণ্ড

কপ ২৯: বিশ্ব আসরে নকশী কাঁথায় বাংলাদেশের বন্যা

হুমকিতে থাকা মানবসভ্যতা রক্ষায় জীবাশ্ম জ্বালানী বন্ধে জোর তৎপরতার মাঝেও বিশ্বজুড়ে এই খাতে ভর্তুকি বৃদ্ধি পেয়েছে ৪ গুণ। বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ধ্বংস হয়ে যাবে উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীর, গলতে শুরু করবে গ্রিনল্যান্ড ও পশ্চিম অ্যান্টার্কটিকার বরফসহ পারমাফ্রস্ট অঞ্চলগুলোও। বৃদ্ধি পাবে ভাইরাস, জীবাণূ ও মানসিক রোগের প্রাদুর্ভাব।  জলবায়ু অভিঘাতে বাংলাদেশে তীব্র শীত, দীর্ঘ খরা ও বন্যাসহ নানা দুর্যোগের চিত্র বিশ্বমঞ্চে তুলে ধরতে, নকশিকাঁথার মাধ্যমে দেয়া হয়েছে সঙ্কট ও উত্তরণের বার্তা।

জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশের তরুণ-তরুণীরা নকশী কাঁথায় এবছরের বন্যার চিত্র তুলে ধরেন বিশ্ববাসীর সামনে।  দেশের জলবায়ু বিপর্যয় তুলে ধরতে তারুণ্যের এই উদ্যোগে শামিল হয়েছিলেন কপ ২৯ এ অংশ নিতে যাওয়া প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুও।

সম্মেলনে অংশগ্রহণের ফাঁকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘উচ্চ পর্যায়ের সভাগুলোতে নানা বিষয় উঠে আসার পাশাপাশি সভাকক্ষের বাইরেও পরিবেশ-জলবায়ুকর্মীরা নানা জোরালো দাবি তুলে ধরছেন। খাবার, স্বাস্থ্য ঝুঁকি, দুর্যোগ সহ নানা বিষয়ে বিশ্বনেতৃত্বের কাছে দাবি উত্থাপন করছেন সচেতন অ্যাক্টিভিস্টরা, বিশেষ করে তরুণরা।’

এদিকে, সম্মেলনের মূল আলোচনায় গুরুত্ব পেয়েছে পরিবেশবান্ধব প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানী এবং যাস্ট ট্রানজিশনসহ জলবায়ু অভিঘাতে সৃষ্ট সংক্রমক ও মানসিক রোগ প্রতিরোধে অর্থায়ন ঘাটতির বিষয়গুলো।  শুধু ২০২২ সালেই বাড়তি তাপজনিত কারণে ৬৮ হাজার মানুষের মৃত্যুর ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, পরিস্থিতির ভয়াবহতা। এমন বাস্তবতায় দ্রুত কার্যকর পদক্ষেপের আহ্বান পরিবেশবাদীদের।

আজারবাইজানের বাকুতে সম্মেলনের এক সপ্তাহ শেষ হলো। তবু বড় কোনো ঘোষণা বা যুগান্তকারী কোনো পদক্ষেপের আভাস মিলছে না। অথচ জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বৈশ্বিক উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনে মানবসভ্যতাকে পড়তে হচ্ছে অস্তিত্ব সংকটে।

এ বিষয়ে পরিবেশকর্মী হিসেবে উদ্বেগ জানিয়ে মুকিত মজুমদার বলেন, ‘জলবায়ু পরিবর্তন নিরব ঘাতক হয়ে উঠছে, যা কিনা আমাদের  অনেকেই বুঝতে পারছি না। এই দিকগুলোও পরিবেশ-জলবায়ু কর্মীরা মূল মঞ্চের বাইরে তুলে ধরছেন। বিশেষ করে ফসিল ফুয়েলের ( জীবাশ্ম জ্বালানি) ব্যাপারটি জোরেশোরে উচ্চারিত হচ্ছে। সব মিলিয়ে সম্মেলন হলের ভেতরে যা-ই হোক না কেন বাইরে থেকেও চাপ প্রয়োগ করা হচ্ছে। যদিও সম্মেলনের মূল সিদ্ধান্তগুলো এখনও বড়ধরনের আশাব্যঞ্জক নয়।’

গবেষণা বলছে- বন্যা, বাড়তি তাপমাত্রাসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট দুর্যোগে মানুষ উদ্বেগ ও বিষন্নতাসহ নানা জটিল শারীরিক ও মানসিক রোগে আক্রান্ত হয়। পরিস্থিতি উন্নয়নে পরিবেশবান্ধব বিনিয়োগে অগ্রাধিকারের পাশাপাশি প্রয়োজন সমন্বিত উদ্যোগ।

(বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে ধুঁকতে থাকা বিশ্বকে আশার বার্তা দিতে শুরু হয়েছে এবছরের জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ ২৯। আজারবাইজানের বাকুতে ১১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চলবে এই সম্মেলন। জলবায়ু পরিবর্তন রোধের বৈশ্বিক প্রচেষ্টার এই সম্মেলনে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে অংশ নিচ্ছেন ফাউন্ডেশনের এনভায়রনমেন্ট মিডিয়া কনটেন্ট স্পেশালিস্ট শাফরিনা খাতুন , সিনিয়র ক্যামেরাপার্সন বিল্লাল হাওলাদার এবং চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আলীম আল রাজি । 

কপ ২৯ সম্মেলনস্থল বাকু,আজারবাইজান থেকে প্রতিদিনের সংবাদ পাঠাচ্ছেন তারা।প্রতিবেদনগুলো নিয়মিত প্রকাশ করছে প্রকৃতিবার্তা অনলাইন।

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

যুদ্ধের আতঙ্কে পোষা প্রাণী ফেলে দুবাই ছাড়ছে অনেকে

কপ ২৯: বিশ্ব আসরে নকশী কাঁথায় বাংলাদেশের বন্যা

আপডেট সময় ০৫:৫৬:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪