কপ ৩০: ১৪৫ আলোচ্যসূচী নিয়ে শুরু জলবায়ু সম্মেলন, ব্রাজিলে মুকিত মজুমদার বাবু    

বিভাজন ও মতভেদকে পাশ কাটিয়ে ভবিষ্যতের নিরাপদ ধরিত্রী বিনির্মাণে ঐক্যবদ্ধ প্রয়াশে গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিতব্য কপ ৩০ এর আগ মূহুর্তে জীবাশ্ম জ্বালানী বন্ধ, জলবায়ু অর্থায়ন, পরিবেশবান্ধব প্রযুক্তি ও জীবনাচার নিশ্চিতে  আজারবাইজান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে জোর দিচ্ছেন পরিবেশবাদিরা।

জাতিসংঘ জলবায়ু সম্মেলনের ত্রিশতম আসরকে সামনে রেখে ব্রাজিলের বেলেমে যখন শেষ মূহুর্তের তোড়জোড়, তখনও থেমে নেই জলবায়ু পরিবর্তনের অভিঘাত কিংবা ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতা।

পরিস্থিতি উন্নয়নে দুই সপ্তাহের এই শীর্ষ সম্মেলনে রয়েছে ১শ’ ৪৫টি আলোচ্যসূচি। যার মধ্যে গ্রিনহাউস গ্যাস কমানো, দরিদ্র দেশগুলোর জন্য আর্থিক সহায়তা, আদিবাসীদের অধিকার, নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং বন সংরক্ষণ অন্তর্ভুক্ত।

এমন বাস্তবতায় প্যারিস চুক্তিসহ কপ টুয়েন্টি এইট এবং কপ টুয়েন্টি নাইনে গৃহিত লক্ষ্যমাত্রা পূরণে দেশগুলোকে ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানিয়েছেন পরিবেশবাদিরা।

ভিন্ন ভিন্ন দেশে প্রতি বছর নভেম্বরে বৈশ্বিক এই জলবায়ু আসরে বাংলাদেশের জলবায়ু, প্রকৃতি এবং মানুষের জীবনের সমস্যা ও সমাধানের সুপারিশ তুলে ধরতে হাজির থাকে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, আর এর নেতৃত্ব দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

কপ ৩০-তে অংশ নিতে প্রকৃতিবন্ধু আছেন ব্রাজিলে। সেখান থেকে তিনি বলেন, ‘বিভিন্ন দেশ থেকে সরকারি-বেসরকারি প্রতিনিধিরা এসেছেন। সব মিলিয়ে এবারে আশাটা হচ্ছে প্যারিস চুক্তির প্রতিফলনটা যেন এখানে আমরা দেখতে পাই। আশা করা হচ্ছে এবারের সম্মেলনটা একটা সম্পূর্ণ রূপ পাবে। তবে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত। আগামী দুই সপ্তাহ আলোচনা চলবে, শেষ মুহূর্তে এসে বোঝা যাবে আমরা কোথায় পৌঁছালাম।’

এদিকে ত্রিশতম জাতিসংঘ জলবায়ু সম্মেলনে সভাপতিত্বকারী ব্রাজিলের প্রত্যাশা, বিশ্বজুড়ে বিদ্যমান বন রক্ষায় ট্রপিক্যাল ফরেস্টস ফরএভার ফেসিলিটি নামে তহবিল গঠন। এজন্য দেশটি প্রাথমিকভাবে তহবিলের জন্য ২৫ বিলিয়ন ডলার সংগ্রহ করে, বৈশ্বিক আর্থিক বাজার থেকে আরও ১শ’ বিলিয়ন ডলার সংগ্রহের প্রত্যাশা জানিয়েছে।

মূল প্রতিবেদন: মোশাহিদ রনি

ভিডিওচিত্র: মেহেদী হাসান

আপলোডকারীর তথ্য

Shuvo

প্লাস্টিক দূষণ রোধে বৈশ্বিক চুক্তির আলোচনা করতে নতুন নেতা নির্বাচিত  

কপ ৩০: ১৪৫ আলোচ্যসূচী নিয়ে শুরু জলবায়ু সম্মেলন, ব্রাজিলে মুকিত মজুমদার বাবু    

আপডেট সময় ০৪:৫৯:২৪ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫