সংবাদ শিরোনাম ::
Logo ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ Logo ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের Logo ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল Logo সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় জাতিসংঘের ঐতিহাসিক চুক্তি কার্যকর, স্বাগত জানালো চীন Logo মাঘে শীত কেন কম লাগছে? যা বলছে আবহাওয়া অধিদপ্তর Logo বদ্বীপে নতুন বিপদ: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির চেয়েও দ্রুত নামছে মাটির স্তর Logo বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ২৪ ঘণ্টার মধ্যে রাজি হতে হবে! Logo নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু: মানতে হবে ইসির আচরণবিধি Logo প্রকৃতি ও জীবনের ৪০০ তম পর্ব ‘চর ও জীবন’ Logo ভারতে যদি বাংলাদেশ না খেলে তাহলে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

কয়েক জেলায় শব্দদূষণ বিরোধী অভিযান, ২৫টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা   

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবেশ অধিদপ্তর সারাদেশে শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে একযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। ঢাকা, কুড়িগ্রাম, কেরানীগঞ্জ ও নীলফামারীসহ কয়েকটি জেলায় পরিচালিত অভিযানে উল্লেখযোগ্য জরিমানা আদায়, হাইড্রোলিক হর্ন জব্দ ও আইনভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে: “সাভারের আমিনবাজারে পরিচালিত মোবাইল কোর্টে ৯টি যানবাহন পরীক্ষা করে ৫টি যানবাহনের বিরুদ্ধে ১৮ হাজার টাকা জরিমানা আদায় ও ৯টি হর্ন জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে প্রসিকিউটর ছিলেন পরিদর্শক নয়ন কুমার রায়।

ঢাকার কুড়িল বিশ্বরোড খিলক্ষেত এলাকায় বিআরটি’র সহযোগিতায় কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিচালিত অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী ৫টি মামলায় মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পূর্বে একই অপরাধে সতর্ক করা সত্ত্বেও পুনরায় অপরাধ করায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি গাড়িকে ডাম্পিংয়ে পাঠানো হয়। এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।

কুড়িগ্রাম সদরে ত্রিমোহনী বাজার এলাকায় নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৪টি বাস ও ২টি ট্রাকের চালকের কাছ থেকে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ১১টি হর্ন জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিনাত সুলতানা।

কেরানীগঞ্জের বড়ইতলা এলাকায় নির্মাণ কাজে আইন লঙ্ঘনের দায়ে বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২ এর অধীনে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে ভবিষ্যতে আইন মেনে নির্মাণ কার্য পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া নীলফামারীর বাইপাস মোড়ে পরিচালিত অভিযানে হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী ৩টি যানবাহনের বিরুদ্ধে ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় ও ৫টি হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। একইসাথে চালকদের সতর্ক করা এবং লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম নিয়মিতভাবে সারাদেশে অব্যাহত থাকবে।”

আপলোডকারীর তথ্য

Shuvo

জনপ্রিয় সংবাদ

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা, টানা ৪ দিনের ছুটিতে দেশ

কয়েক জেলায় শব্দদূষণ বিরোধী অভিযান, ২৫টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা   

আপডেট সময় ১২:০৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫