সংবাদ শিরোনাম ::
Logo পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া Logo জ্বালানির দাম সমন্বয় করা হতে পারে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা Logo আজ থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা Logo ১৬ এপ্রিলের আবহাওয়া স্বস্তিদায়ক হতে পারে, তবে এরপর আবার গরম Logo মিরসরাইয়ে হরিণ জবাই! জড়িতদের ধরতে বন বিভাগের অভিযান Logo জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা Logo প্রাণী নির্যাতন বন্ধে সরকারের কাছে আইনি নোটিশ Logo কণ্ঠশিল্পী কনকচাঁপার ক্ষোভ: এই পৃথিবীতে সবচেয়ে ভয়ংকর প্রাণী মানুষ Logo পহেলা বৈশাখে আকাশ থাকতে পারে মেঘলা, তাপপ্রবাহ চলছে, সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা Logo পহেলা বৈশাখে বন্ধ থাকবে মেট্রোরেলের দুটি স্টেশন

করোনা সংক্রমণ প্রতিরোধে মেট্রোরেল যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

বাংলাদেশ রেলওয়ের পর এবার মেট্রো রেল কর্তৃপক্ষ করোনা সংক্রমণ প্রতিরোধে যাত্রীদের মাস্ক ব্যবহার করার অনুরোধ করেছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানায়।

এর আগে, গতকাল ঈদুল আজহার ছুটির পর রাজধানীমুখী যাত্রীদের জন্য রেলপথ মন্ত্রণালয়ও মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছিল।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশে করোনা সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরার পরামর্শ দিয়েছে।

বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের এসব জায়গা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

তাই রেলপথ মন্ত্রণালয় যাত্রীদের ফিরতি যাত্রায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মাস্ক পরার অনুরোধ করছে।

দীর্ঘ বিরতির পর গত বৃহস্পতিবার করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন এবং সংক্রমণের হার ঊর্ধ্বমুখী বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

পাবলো এসকোবারের ‘কোকেন’ জলহস্তীদের নিয়ে বিপাকে কলম্বিয়া

করোনা সংক্রমণ প্রতিরোধে মেট্রোরেল যাত্রীদের মাস্ক পরার অনুরোধ

আপডেট সময় ১১:১৩:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫